somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও সংস্কার করে আবারও প্রমাণ করল বর্তমান সরকার অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতিতে বিশ্বাসী।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার রামু ও উখিয়া উপজেলায় দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে ১৯টি বৌদ্ধ বিহার ও মন্দির ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কোন কোন বিহার ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিণত করে। মাটির সঙ্গে মিশিয়ে ফেলে বৌদ্ধ বিহার ও মন্দিরগুলো। সেই ধ্বংসস্তূপ এলাকায় শিল্পীর নিপূণ হাতের ছোঁয়ায় আবার গড়ে উঠেছে বৌদ্ধ বিহার। এ যেন হৃদয় কেড়ে নেয়ার মত সৌন্দর্যের নক্ষত্র। এমন দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার ও মন্দির হবে যা স্বয়ং ভিক্ষুরা প্রত্যাশাও করেননি। বৌদ্ধ ভিক্ষুদের মতে, বর্তমান সরকার যা করেছে তা ধারণার বাইরে। তারা কল্পনাও করেননি একই স্থানে এমন সৌন্দর্যে ভরপুর বৌদ্ধ বিহার ও মন্দির দেখতে পারবেন। তাদের ধর্মের বিখ্যাত স্থপতির নকশা অনুযায়ী ঐ সব বিহার ও মন্দির নির্মিত হয়েছে। এসব বিহার ও মন্দিরে দুষ্কৃতকারীরা যেভাবে ধ্বংস ও তান্ডবলীলা করেছিলেন তা দেখে তখন তারা শুধু অঝোরে চোখের পানি ফেলেছিলেন। এ হামলার মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বৌদ্ধ সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি এবং সম্প্রীতির বন্ধন চুরমার হয়ে গিয়েছিল। একই স্থানে সেই সব বিহার ও মন্দির নবরূপে সজ্জিত হয়ে অপার সৌন্দর্য বর্ধন করায় তারা সব কিছু ভুলে গেছেন। পুনঃনির্মিত বিহারে ভিক্ষুদের অনুভূতি প্রকাশ করতে যেয়ে তারা বলেছেন “প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি”। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন (চট্টগ্রাম) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুল আলম খানের সার্বিক তত্ত্বাবধানে ১৭ ইসিবির অধিনায়ক ও ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ প্রকল্প পরিচালক লে. কর্নেল সিদ্দিক মোহাম্মদ জুলফিকার রহমান এবং উপ অধিনায়ক ও প্রকল্প কর্মকর্তা মেজর এসএম আনোয়ার হোসেনের নেতৃত্বে টানা ৮ মাসে ১৯টি ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এতো অল্প সময়ে দৃষ্টিনন্দন ও নান্দনিক শোভা নিশ্চিত করে বিহারগুলো নির্মাণ ও সংস্কার করায় সবাই অভিভূত হয়েছেন। আর এতেই প্রমানিত হল বর্তমান সরকার অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতিতে বিশ্বাসী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×