কক্সবাজারের মহেশখালীতে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মালয়েশিয়ার সঙ্গে জি-টু-জি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে মালয়েশিয়ার জাতীয় কোম্পানি তেনেগা ন্যাশনাল বারহেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আগামী ২ অক্টোবর চুক্তি ও এমওইউ স্বাক্ষরের কথা রয়েছে। সরকার দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় দুটি ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নেয়। মহেশখালী দ্বীপে ৫০ হাজার টনের কয়লাবাহী জাহাজ প্রবেশ করার মতো গভীরতা থাকায় সেখানেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কয়লা পরিহবনজনিত খরচ কম পড়বে। প্রতিটি ২৪০ মিটার দীর্ঘ জাহাজে কয়লা আনা হবে, যার ধারণক্ষমতা ৮০ হাজার টন। এজন্য সমুদ্রে ১৩ মিটার পানির গভীরতা থাকতে হবে। ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে ৫৩ বার কয়লা আনার প্রয়োজন হবে। চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় পাঁচ-সাত হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন অঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। সব বিদ্যুৎকেন্দ্র হবে ‘মেগা সাইজ’ প্রকল্প। বিদ্যুৎকেন্দ্রগুলো আমদানি করা কয়লা দিয়ে চলবে। সরকার দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা করছে, যাতে এসব প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান জাইকাই চট্টগ্রাম এলাকার বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে। এই বিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে সমূদ্র উপকূলবর্তী এলাকার বিদ্যুৎ এর চাহিদা অনেকাংশে লাঘব হবে এবং জনগনের জীবন যাত্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
সমূদ্র উপকূলবর্তী এলাকার বিদ্যুৎ সমস্যা সমাধান প্রকল্পে বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যুৎ প্রকল্পের শুভ যাত্রা। মহেশখালীতে হবে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।