খাদ্য নিরাপত্তা, বিপুল জনগোষ্ঠী, সীমিত কৃষি জমি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের আমলে একুশটি নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। উদ্ভাবিত নতুন জাতের ধানের মধ্য থেকে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় এসব ধানের চাষাবাদ শুরু হয়েছে। ফলন অধিক পরিমাণে হওয়ার ফলে কৃষক ঝুঁকছে এই নতুন ধানের দিকে। বিশেষ করে হাওড় এলাকায় এই ধান চাষাবাদ করা হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে গেলে এই ধানের গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। এসব ধান লবণজল সহিষ্ণু বলে লবণাক্ত এলাকায় এই ধান চাষ করা সম্ভব। এছাড়া ব্রি থেকে যেসব ধান উদ্ভাবন করা হয়েছে, তারমধ্যে দুটি জাত রয়েছে হাইব্রিড জাতের ধান। হাইব্রিড জাতের ধান উচ্চফলনশীল বলে কৃষকরা এই ধান চাষে আগ্রহী। প্রতিটি মানুষের প্রতিদিন আড়াই মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন হয়। সাধারণত ভাতের সঙ্গে জিঙ্কসমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়া সম্ভব হয় না। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্বে এবারই প্রথম ব্রি’র বিজ্ঞানীরা জিঙ্কসমৃদ্ধ ধান ব্রি ৬২ উদ্ভাবন করা হয়েছে। প্রোটিনের বিচারেও এ জাত অত্যন্ত সমৃদ্ধ। এ জাতে প্রতি কিলোগ্রামে জিঙ্কের পরিমাণ রয়েছে ১৯ মিলিগ্রাম এবং প্রোটিন রয়েছে শতকরা নয় ভাগ যা অন্যান্য উদ্ভাবিত জাতে থাকে সর্বোচ্চ সাত ভাগ। এছাড়া সরকার উদ্ভাবিত ব্রি ধান ৫৯ এর গড় জীবনকাল এক শ’ ৫৩ দিন। হেক্টরপ্রতি ফলন হবে ৭ দশমিক ১ টন।সরকার উচ্চফলনশীল জাতের ধানের বীজ উদ্ভাবনে আগ্রহী। ব্রি ধানের জাত উচ্চফলনশীল বলে পরিচিত। খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে নতুন জাতের এই ধান বিশেষ ভূমিকা রাখবে।
খাদ্যে স্বয়ংসম্পূর্নতা আনতে সরকারের নিরলস চেষ্টার সুফল হলো জলমগ্নতা, লবণজল, দস্তাসমৃদ্ধ ধান ও নতুন ২১ জাতের ধান উদ্ভাবন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।