জয়বাংলা রণধ্বনি উচ্চারণ করেই তো আমরা মুক্তিযোদ্ধারা শত্রু নিধনে এগিয়ে গিয়েছিলাম। শত্রুর বাংকারে গ্রেনেড নিক্ষেপ করেছি। পাকিস্তানের মেশিনগানকে স্তব্ধ করে দিয়েছি। সেই জয়বাংলাকে নির্বাসনে পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। গণজাগরণ মঞ্চের উদ্দীপ্ত ঘোষণা ছিল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপীলের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে আইন পরিবর্তন করতে হবে। তাই হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিধাহীন চিত্তে সংসদে বিল পাসের ঐতিহাসিক সিদ্ধান্তটি নিলেন। তারই সূত্র ধরে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপীল হলো। আমরা কাঙ্খিত রায় পেলাম। যারা ৪২ বছর ধরে কাদের মোল্লার হত্যাযজ্ঞ, অপমান,লাঞ্ছনার প্রতিকার চেয়ে অপেক্ষা করেছিলেন, বাংলাদেশের লাখ লাখ শহীদের পরিবার এবং সর্বোপরি জেগে উঠা নতুন প্রজন্ম তাদের সবার জীবনেই আজ এক গভীর আনন্দের দিন। এই তাৎপর্যপূর্ণ বিজয় বাংলাদেশের বিজয়,মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। সেই মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিজয় আজ অর্জিত হলো। এ বিজয়ের তাৎপর্য সুদূরপ্রসারী। এ বিজয়ের হাত ধরে নতুন প্রজন্মকে পাড়ি দিতে হবে আরও দুরূহ সংগ্রামের পথ। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির এই ঐক্য আজ বড় জরুরী। কাতারবন্দী হয়েছে জামায়াত,হেফাজত ও বিএনপিসহ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। নির্বাচনে জয়ী হলে মুক্তিযুদ্ধের সকল মহান অর্জনকে আবার তারা ভূলুণ্ঠিত করবে। অগ্রসরমান বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। এদের বিরুদ্ধে এক বৃহত্তর ঐক্যে শামিল হতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল,মানবিক শক্তিসমূহ এক হতে হবে। এই শক্তিই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সামনের জাতীয় নির্বাচনকে দেখতে হবে একাত্তরের রণাঙ্গন হিসেবে। এই রণাঙ্গনে মুক্তিযুদ্ধের শক্তিকে জয়ী হতে হবে। আর সে জয়ের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সূচিত দ্বিতীয় মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে পূর্ণতার দিকে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিধাহীন চিত্তে সংসদে বিল পাসের ঐতিহাসিক সিদ্ধান্তই কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপীল হলো! মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিজয় আজ অর্জিত হলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।