এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে অবশেষে ১৫০টি কোচ কিনতে যাচ্ছে রেলওয়ে। এর মধ্যে ১০০টি মিটার গেজ ও ৫০টি ব্রড গেজ। স্টেইনলেস স্টিলে নির্মিত কোচগুলো কেনায় ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮২ কোটি টাকা। এক্ষেত্রে এডিবি ঋণ দেবে ৮০০ কোটি টাকা (১০ কোটি ডলার)। আর সরকারি তহবিল থেকে ২৮২ কোটি টাকা সরবরাহ চাওয়া হয়েছে। রেলওয়ের কোচগুলো অনেক পুরনো হয়ে গেছে। প্রতি বছর মেরামত আর জোড়াতালি দিয়ে কোনো রকমে এগুলো চালু রাখা হয়েছে। এতে মেরামত খাতে প্রচুর অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি রেলওয়ের কোচসংকট দূর হচ্ছে না। তাই বিভিন্ন উত্স থেকে কোচ কেনার চেষ্টা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এডিবির অর্থায়নে ১৫০টি কোচ কেনার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে। রেলওয়েতে এই কোচগুলো সংযোজিত হলে একদিকে যেমন রেলওয়ের সেবার মান বৃদ্ধি পাবে তেমনি সড়কপথে চাপ অনেক কমে যাবে, সাথে সাথে সরকারের আয়ও বাড়বে।
রেলের সেবার মান বৃদ্ধি এবং সড়কপথে যানজট কমাতে যাত্রীবাহী ১৫০ কোচ কিনছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।