২০১০ সালে পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৮০০ টাকার বেশি দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না মালিকরা। অবশেষে তাদের ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬৫০ টাকা থেকে বেড়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হয় তিন হাজার টাকা। দেশের পোশাক খাতে বর্তমানে কর্মরত প্রায় ৩৬ লাখ শ্রমিকের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি কার্যকর হয় ২০১০ সালের নভেম্বর থেকে। তখন ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে এই তিন হাজার টাকা করতে মজুরি বোর্ডকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তিন হাজার টাকা হয় ন্যূনতম মজুরি। ২০১০ সাল আর ২০১৩ সাল- ব্যবধান তিন বছরের। এখন পোশাক খাত তার তিন দশকের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে। গত ১৭ সেপ্টেম্বর বিজিএমইএ মাত্র ২০ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে মজুরি বোর্ডে। ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি। মজুরি বোর্ডে প্রস্তাব দেওয়ার আগে ঢাকা ও চট্টগ্রামে পোশাক কারখানার মালিকদের নিয়ে মতবিনিময় সভা করে বিজিএমইএ। সেখানে কোনো কোনো মালিক ১০ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দেন। আবার কোনো কোনো মালিক দুই বছরের মূল্যস্ফীতির হার বিবেচনায় নিয়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেন। তবে নেতারা শেষ পর্যন্ত আলোচনা করে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব মজুরি বোর্ডে জমা দিয়েছেন। গত ৬ জুন সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য মজুরি বোর্ড গঠন করে। ওই বোর্ডে শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার ১১৪ টাকা করার প্রস্তাব দেয়। বর্তমান সরকার যে শ্রমিকদের কল্যাণে কাজ করছে তা হয়তোবা এটা বাস্তবায়িত হলে প্রমানিত হবে।
বর্তমান সরকার জনগণের সরকার। শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।