বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নাবিক নিতে চায় পানামা সরকার। আন্তর্জাতিক নৌ খাতে বাংলাদেশি নাবিকদের সুনাম ছড়িয়ে পড়ায় পানামা সরকার এ আগ্রহ প্রকাশ করেছে। পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নেওয়ার জন্য একপক্ষীয় (ইউনিলেটারাল) চুক্তি করতে চায়। গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত পানামার রাষ্ট্রদূত এরাম ডি সিসমিরোস বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর এ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি নাবিক নিয়োগের বিষয়ে ওই দেশের সরকারের আগ্রহের কথা জানান। বাংলাদেশ সরকার পানামার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্বে সর্বোচ্চ সংখ্যক জাহাজের রেজিস্ট্রেশন (পতাকাবাহী) প্রদানকারী দেশ হলো পানামা। আন্তর্জাতিক রুটে চলাচলকারী প্রায় ১০ হাজার জাহাজকে পানামা সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। আর বাংলাদেশের রেজিস্ট্রেশন পাওয়া জাহাজের সংখ্যা মাত্র ৭৩টি। পানামা বিশ্বে জাহাজের রেজিস্ট্রেশন প্রদানকারী সর্ববৃহৎ দেশ হলেও নাবিক প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাদের নেই। তা ছাড়া আন্তর্জাতিক রুটে জাহাজ পরিচালনার মতো বর্তমানে পানামাতে যোগ্যতাসম্পন্ন নাবিক পাওয়া যাচ্ছে না। তাই পানামা সরকার বাংলাদেশ থেকে নাবিক নিতে চায়। এতে বাংলাদেশের নাবিকদের জন্য সম্ভাবনার একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে। বাংলাদেশ থেকে ১০ হাজার নাবিকের কর্মসংস্থান হবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। পাশাপাশি বাংলাদেশি জাহাজ মালিকরাও পানামায় তাদের জাহাজের দ্বৈত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
বাংলাদেশ থেকে নাবিক নিতে চায় পানামা। বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।