পৃথিবীর প্রায় সকল গণতান্ত্রিক দেশেই দলীয় সরকারের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না, এটা আমার কথা নয়, আমাদের বিরোধীদলের রাজনীতিবিদদের কথা। আমাদের রাজনীতিবিদরা যে কতটা দুর্নীতিবাজ তা বিগত বিএনপি সরকারের আমলে দেশের জনগন হাড়ে হাড়ে টের পেয়েছে। যাদেরকে আমরা ভোট দিয়ে জয়ী করি তাঁদের কাছ থেকে এত টুকু গ্রহন যোগ্যতা আমরা কেন আশা করতে পারি না? বর্তমানে রাজনীতিবিদদের নীতি, আদর্শ এতটাই বিধ্বস্ত হয়েছে যে, তাদের কথা আর কাজের সাথে কোন মিল নেই। জনগনের মহা মূল্যবান ভোটে একেকজন রাজনীতিবিদ ক্ষমতায় আসীন হয়ে পরবর্তীতে ভুলে যান তারা জনগণকে কি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু এটা কি ঠিক? জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যিনি পালন করবেন উনি হলেন সত্যিকারের রাজনীতিবিদ বা দেশ প্রেমিক। আমাদের দেশে এখন সত্যিকারের দেশপ্রেমিকের অভাব। যারা আছেন তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কিন্তু সেটা তো ঠিক নয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিরোধীদলকে সবসময় সরকারকে সহযোগিতা করতে হবে। একজন আরেকজনের প্রতিপক্ষ না হয়ে একত্রে কাজ করতে হবে। সরকার বিরোধী দলকে সংলাপের প্রস্তাব দিয়েছে, সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজতে হবে। রাজনীতিবিদদের গ্রহন যোগ্য নির্বাচন করে দুর্নীতিবাজের কলঙ্ক মুছতে হবে। আর জাতির কপাল থেকে দুর্নীতিবাজের কলঙ্ক মুছতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। বিগত নির্বাচনগুলো যেহেতু সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা পেয়েছে সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়কের কি প্রয়োজন? নাকি তত্ত্বাবধায়ক হলে তাদের ক্ষমতায় আসতে সুবিধা। তাই বিরোধীদলের প্রতি অনুরোধ থাকবে তত্ত্বাবধায়কের জন্য হরতাল/ধর্মঘট করে দেশকে আর বিপর্যস্ত করবেন না। দেশের স্বার্থে, জনগনের স্বার্থে কাজ করুন, তাহলেই দেশের উন্নতি হবে।
তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধীদল এত মরিয়া কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।