somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ বড় না ক্ষমতা বড়

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ড বাংলাদেশ নামক রাষ্ট্রকে ৭১ এ বীর মুক্তিযোদ্ধারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে। সেখানে ক্ষমতার কোন দাম্ভিকতা ছিল না। ছিল শুধু ত্যাগ-তিতিক্ষা। অসংখ্য মা বোনের ইজ্জতের বিমিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তাতে কোন ব্যক্তিগত প্রাপ্তি ছিলনা। বঙ্গবন্ধু ও তার পরিবার থেকে শুরু করে কবি, সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা হিংসুকদের রোষানলে তাদের জীবন বিসর্জিত করেছিল কিন্তু তাতে তাদের কোন স্বার্থ ছিলনা। ছিল শুধু দেশের তরে ত্যাগ। ৪৭, ৪৯, ৫২, ৭১ এর সেই সব নিবেদিত প্রান দেশ ও দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছিল। ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যাবে একমাত্র দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা এই মহা মূল্যবান জীবন নামের সম্পদটি বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করেনি। কিন্তু এই ত্যাগের আলোকবর্তিকাকে যখন স্বার্থান্বেষী মহল ৭৫ এর ১৫ অগাস্ট নিভিয়ে দিয়েছিল তখন থেকেই শুরু হল ক্ষমতার মোহ। আর ক্ষমতার মোহে অন্ধ স্বার্থবাদীরা দেশের সাধারণ মানুষকে আর মানুষ হিসেবে ভাবতে পারল না। সময়ের স্রোতে তারা মানুষের অধিকারকে পদতলে নিষ্পেষিত করতে লাগলো। সর্বাঙ্গনে শুধু স্বেচ্ছাচারিতা, সন্ত্রাস, লুটপাট, দেশকে নিয়ে গেল তারা দুর্নীতির শীর্ষে পর পর চারবার। হাওয়া ভবন ছিল দুর্নীতির আখরা। সারা দেশে লুটপাট, টেন্ডারবাজী, নিয়োগ, বদলি বাণিজ্যে নেতা ও মন্ত্রীরা তাদের নিজ নিজ ভাগ্যকে বদলে নেয়। দেশ বিদেশের ব্যাংকে জমাতে থাকে অবৈধ টাকার পাহাড়। এই লাগামহীন দুর্নীতি জাতিকে হতবাক করে দেয়। যার ফলে ঘটে গেলো দেশে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় ১/১১। এর পর স্বাধীনতা কামীরা ফিরে পেল তাদের দায়িত্ব। নির্বাচিত হল জনগণের ভোটে ২০০৯ এর জানুয়ারিতে। শুরু হল দেশে মুক্তি এবং সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করার পালা। প্রাথমিক ৩/৪ টা বছর ভালোই চলছিলো সরকার প্রায়ই গোছগাছ করে নিয়ে আসছিলো দেশটাকে। কিন্তু হায়! দেশ বিরোধী ক্ষমতা লিপ্সুদের চিরাচরিত অভ্যাস, তারা আবার মরিয়া হয়ে ওঠে ন্যায়কে কুঠারাঘাত করে নিজেদের স্বার্থ ও ক্ষমতা হাসিলের নিমিত্তে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে। সন্মানিত পাঠক বৃন্দ শুধু কানে শুনে নয় বিচার বিশ্লেষণে বুঝতে চেষ্টা করুন এই দেশ কে একমাত্র বর্তমান সরকারই প্রমাণ করেছে তাদের কাছে ক্ষমতা নয় দেশ বড়। আর বিএনপি তথা ১৮ দল প্রমাণ করেছে তাদের কাছে ক্ষমতা বড়। এখনও তারা ক্ষমতার মোহে অন্ধ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×