দেশের চিকিৎসাসেবার অব্যাহত উন্নয়নে নতুন মাত্রা এনে দিচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন কার্যক্রম। অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য আর দেশের বাইরে ছুটতে হবে না। দেশেই স্থায়ীভাবে শুরু হতে যাচ্ছে বোনম্যারো প্রতিস্থাপন কার্যক্রম। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে প্রতিস্থাপিত হবে দেশের প্রথম ‘বোনম্যারো ট্রান্সপ্লানটেশন ইউনিট।’ এই সেন্টারে চিকিৎসা মিলবে বিদেশের তুলনায় অনেক কম খরচে। ইতোমধ্যে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ এবং যন্ত্রপাতি সংগ্রহ শেষ করেছে কর্তৃপক্ষ। সেন্টারটি তৈরিতে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশের একে খান ফাউন্ডেশন। আর কারিগরি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস জেনারেল হাসপাতাল। সরকারীভাবে ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে বোনম্যারো ট্রান্সপ্লান্ট ফি নির্ধারণ করা হবে। আর দেশের বাইরে এই চিকিৎসার খরচ পড়ে রোগীপ্রতি ৩০ লাখ থেকে কোটি টাকার বেশি। ব্লাড ক্যান্সার, থ্যালাসিমিয়া, লিম্ফোমা ও মাইলোমায় আক্রান্ত রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসাই হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৬ অক্টোবর থেকে বোনম্যারো প্রতিস্থাপনের রোগী বাছাইয়ের কাজ শুরু হয়। আর বোনম্যারো প্রতিস্থাপন কার্যক্রম শুরু হবে আগামী ২৩ অক্টোবর থেকে। ৮ জনের একটি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ও বিশেষ ট্রেনিংপ্রাপ্ত ২০ জন নার্সের একটি দল এবং ৫ জন টেকনিশয়ানের একটি দল বোনম্যারো প্রতিস্থাপন কাজ করবে। এতে নেতৃত্ব দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এমএ খান। একটি লিফট সরাসরি ১০ তলায় গড়ে ওঠা বোনম্যারো প্রতিস্থাপন সেন্টারের জন্য নির্ধারণ করা হয়েছে। বোনম্যারো ট্রান্সপ্লান্ট ব্যবস্থা চালু হলে দরিদ্র অসহায় রোগীরা উপকৃত হবেন বহুলাংশে। বিদেশে গিয়ে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করানো যেখানে মধ্যবিত্ত পরিবারের পক্ষে এক ধরনের অসম্ভব ব্যাপার। সেখানে দরিদ্র মানুষ তো কল্পনাই করতে পারে না। অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় এদেশে প্রাইভেট হাসপাতালে এ চিকিৎসা সেবা চালু হলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-২ এ বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হিসেবেই বিবেচিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে ঢাকা মেডিক্যালে বোনম্যারো প্রতিস্থাপন ইউনিট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।