সরকারী খাদ্যগুদামে মজুদ রাখা চালের কিছু অংশ বিনষ্ট হয়ে ঘাটতি হওয়ার দিন শেষ হতে চলেছে। এ জন্য তৈরি করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বহুতল খাদ্যগুদাম। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জাইকা) অর্থ সহায়তায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে ‘সান্তাহার বহুতল খাদ্যগুদাম’ নির্মাণ কাজ। এটি বাংলাদেশের মধ্যে প্রথম অত্যাধুনিক বহুতল খাদ্যগুদাম। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ও পৌর শহরের আমঝুপি, মালশন, কাজিপুর ও তারাপুরের মধ্যবর্তী স্থানে ১৯৬৮ সালে নির্মিত ২৫ হাজার মেট্টিক ধারণ ক্ষমতার গম সংরক্ষণে জন্য খাদ্য শস্য সাইলো ক্যাম্পাসের পূর্ব পাশে নির্মাণ করা হচ্ছে এই বহুতল খাদ্যগুদাম। অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার নির্মাণ হলে বিপুল পরিমাণ চাল নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। এই বহুতল খাদ্য ভবনের মূল স্থাপনার জায়গা লাগছে প্রায় ৩ হাজার বর্গফুট। এটির উচ্চতা হবে ৬০ মিটার। স্থানীয়ভাবে এই বহুতল খাদ্য গুদামটি রাইস সাইলো হিসেবে পরিচিতি পাচ্ছে। নতুন ২৫ হাজার মেট্টিক টন ধারণ ক্ষমতার এই বহুতল খাদ্যগুদাম নির্মাণ কাজের মোট ব্যয়ের মধ্যে ২ শ’ ২ কোটি টাকা অর্থায়ন করছে জাপানের ওই আর্থিক প্রতিষ্ঠান। এতে মোট ব্যয় বাংলাদেশী টাকায় ২ শ’ ৬৪ কোটি টাকা হওয়ার কথা থাকলেও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে তা কিছুটা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করা হয় প্রায় ১ বছর পূর্বে। এতে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটির ঠিকাদার নির্বাচিত হয় জাপানি প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিমুজি কর্পোরেশন। চলতি বছরের ২৪ জানুয়ারি বহুতল খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পুরোটায় শীতাতপ নিয়ন্ত্রিত এই বহুতল খাদ্যগুদাম নির্মাণ কাজে মাটি শাসন, কংক্রিটের দেয়াল ও ছাদে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। মাটি শাসন, পাইলিং শেষে এখন পুরোদমে চলছে সুপার স্ট্যাকচার বা কংক্রিটের দেয়াল নির্মাণের কাজ। আগামী ২০১৪ সালে অক্টোবরে এটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সান্তাহারের পর দেশের খাদ্য উদ্বৃত্ত অঞ্চল হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের নওগাঁর মান্দায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক সাইলো এবং এ অঞ্চলের একাধিক স্থানে আরও অত্যাধুনিক বহুতল খাদ্যগুদাম নির্মাণে জাইকার অর্থায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
খাদ্যগুদামে মজুদ রাখা চাল বিনষ্ট হওয়ার দিন শেষ! বর্তমান সরকারের উদ্দেগ্যে সান্তাহারে নির্মিত হচ্ছে দেশের প্রথম বহুতল শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক খাদ্যগুদাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।