১৮ দলীয় জোটের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে ক্ষেতলাল উপজেলা সদরের ওয়ার্ডে ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফাসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং গোলাম মোস্তফার ভাড়ায় নেয়া কারে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ গ্রুপ। এ সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। অফিসের চেয়ার টেবিল তছনছ করা হয়। আহতদের মধ্যে জয়পুরহাট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও ক্ষেতলাল পৌরসভার প্যানেল মেয়র তৈবর রহমান, বিএনপি নেতা মাহবুব হোসেন, মাসুম, শাহীদসহ ১৫জন নেতাকর্মী রয়েছে। ঘটনাস্থলে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নেভায়। দলীয় কার্যালয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে সংসদ সদস্য গোলাম মোস্তফা সভা করছিলেন। সভায় তিনি তাঁর পক্ষের লোকজন নিয়ে সংগ্রাম কমিটি গঠন করছিলেন। এর প্রেক্ষিতে ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল মান্নান এর বিরোধিতা করেন। এরই মাঝে ২ জনের মধ্যেই বাকবিতন্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় গোলাম মোস্তফা আহত হন। একপর্যায়ে অফিসের বাহিরে থাকা সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার ভাড়ায় নেয়া একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। ঘটনার সময় অফিস এবং অফিসের বাহিরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। দেশ পরিচালনার দায়িত্বে/ক্ষমতায় বিএনপি নেই অথচ তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা নিয়ে যে লড়াই দেখালো ক্ষমতায় গেলে এদের চরিত্র কেমন হবে তা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেল। ক্ষমতার দিবা স্বপ্নে যারা আহত করছে নিজ দলের নেতাকর্মীদের, ক্ষমতা পেলে কি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
জয়পুরহাটে বিএনপির ॥ দু’গ্রুপে সংঘর্ষ এমপির গাড়িতে আগুন, আহত ১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।