দেশে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন করা শুরু হবে আগামী ২৬ অক্টোবর। অস্থিমজ্জা প্রতিস্থাপন করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুক্রবার থেকে স্টেমসেল সংগ্রহের কাজ শুরু করেছেন চিকিৎসকরা। এ পর্যন্ত ৪ রোগীকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রক্ত ক্যান্সার ও থ্যালাসেমিয়া চিকিৎসার এই আধুনিক পদ্ধতি ঐ তারিখেই প্রথম বাংলাদেশে প্রয়োগ করা হবে। রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ভবনে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য স্থাপিত কেন্দ্রে চিকিৎসা সেবার মান ও পরিবেশের কোন বিচ্যুতি ঘটানোর অবকাশ নেই। দেশের মানুষ যেন কম খরচে যুক্তরাষ্ট্রের মানের সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশে চিকিৎসাসেবার ক্ষেত্রে এই উল্লেখযোগ্য ঘটনা বাস্তবায়নে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ সম্পন্ন করানো হয়েছে। ৮ বিশেষজ্ঞ চিকিৎসক, ২০ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং ৫ টেকনিশিয়ানের একটি দল এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় জড়িত থাকবেন। এই কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করেছে এ কে খান ফাউন্ডেশন। কারিগরি ও জ্ঞানভিত্তিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। চিকিৎসাসেবায় ধারাবাহিক সফলতার প্রেক্ষিতে বর্তমান সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ দেশব্যাপীর প্রশংসা কুড়িয়েছে।
ঢাকা মেডিক্যালে বোনম্যারো প্রতিস্থাপন শুরু ২৬ অক্টোবর, বর্তমান সরকারের সফলতায় দেশে প্রথম- থ্যালাসেমিয়া চিকিৎসাও হবে ॥
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।