দেশে প্রথম গ্রিডভিত্তিক সোলার বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। তিন মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেলটি স্থাপন করা হবে জামালপুরের সরিষাবাড়ীতে। ইতোমধ্যে দরপত্র অনুমোদনের জন্য সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রেরণ করা হয়েছে। দেশে হোম সোলার প্যানেল এবং কৃষি সেচে সোলার প্যানেল থাকলেও গ্রিডভিত্তিক বিদ্যুত উৎপাদনের জন্য কোন প্রকল্প নেই। জামালপুরের এই কেন্দ্রটি থেকে গ্রিডে সৌর বিদ্যুত দেয়া হবে। তিন মেগাওয়াটের এই বিদ্যুত কেন্দ্রটি স্থাপন করবে জামার্নির আইএফই (এরিকসেন) এবং বাংলাদেশের কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম (সিপিসি) ও জুপিটার এনার্জি লিমিটেড (জেইএল) এর যৌথ কনসোর্টিয়াম। তারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরেছে ১৪ দশমিক ৭৪৯১ টাকা বা দশমিক ১৮৯৭ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হয় ভারতের ক্লিন এনার্জি লিমিটেড। ওই কোম্পানির প্রস্তাব ছিল ইউনিট প্রতি প্রায় ১৮ টাকা। কেন্দ্রটি থেকে ২০ বছর ধরে প্রায় ১০০ কোটি টাকার বিদ্যুত কিনবে পিডিবি। গ্রিডে সংযুক্ত সৌর বিদ্যুতকেন্দ্র হিসেবে এটি প্রথম। সৌর বিদ্যুত পরিবেশবান্ধব হওয়ায় সরকারের নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের প্রথম পদক্ষেপ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারী উদ্দ্যোগে দেশে প্রথম বারের মত গ্রিডভিত্তিক সোলার বিদ্যুত প্রকল্প প্যানেল স্থাপন হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
সম্পত্তি
সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।