সরকারী পৃষ্ঠপোষকতায় সৈয়দপুরের তৈরি প্রেসার কুকার দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কালের বিবর্তনে আধুনিক ডিজাইনের বিদেশি তৈজসপত্রে ছেয়ে গেছে দেশের বাজার। তবে চড়া দামে এসব পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের চাহিদা মেটাতে নীলফামারী জেলার সৈয়দপুরে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের প্রেসার কুকার কারখানা। দেশের চাহিদা মিটিয়ে এই প্রেসার কুকার বিদেশেও রপ্তানি হচ্ছে। উপজেলার বাস টার্মিনাল এলাকায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত 'এস গোল্ডেন কুক অয়্যার ইন্ডাস্ট্রিজ' নামে একটি প্রতিষ্ঠান তৈরি করছে প্রেসার কুকারসহ বিভিন্ন তৈজসপত্র। এক সময় বাইরে থেকে এক্সপার্ট এনে এখানে কাজ করানো হতো। এখন স্থানীয় কারিগররাই এসব তৈরি করছেন। বর্তমানে কারখানাটিতে তৈরি হচ্ছে উন্নতমানের নন-স্টিক প্রেসার কুকার, ফ্রাইপ্যান ও বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল। বিদ্যুৎ নির্ভরশীল এই প্রতিষ্ঠানে কমপক্ষে ৪শ' লোকের কর্মসংস্থান হয়েছে। তাদের তৈরি পণ্য ভারত, ভুটান ও মিয়ানমারে রপ্তানি হচ্ছে। কাঁচামালের দুষ্প্রাপ্যতা, ও বাজার বিদেশি কোম্পানির দখলে থাকায় দেশিয় উদ্যোক্তাদের অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে সরকারের কাছে আরও সহায়তা চেয়েছে প্রেসার কুকার ইন্ডাস্ট্রি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সংযোগ ও ব্যাংক ঋণ সহযোগিতা পেলে কৃষিনির্ভর এই জেলায় আরো নতুন নতুন শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। আর এর মাধ্যমে হাজারও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। উন্নয়নমুখী এরুপ নতুন নতুন শিল্প ক্ষেত্রের ফলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে দেশবাসী আশা করছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
সম্পত্তি
সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।