খেটেখাওয়া মানুষের আয় রোজগারের পথ বন্ধ না করতে এখনই উচিত বিরোধী রাজনৈতিক দলগুলোকে হরতালকে না বলা
১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনের পর রাত আসে। রাতের পর দিন। আর বাংলাদেশে দিন-রাতের পিছে পিছে আসে হরতালের পর হরতালের পর হরতাল। হরতালে-হরতালে দিন যায় রাত যায় এদেশের কোটি মানুষের। মানুষকে ভয়ে-দুর্ভোগে-উদ্বেগে-আতংকে ডুবিয়ে, অর্থনীতির বারোটা বাজিয়ে, দিনমজুর-শ্রমিকের পেটে লাথি মেরে, কারখানার চাকা বন্ধ করে চলছে হরতাল নামের সর্বনাশা ছলনার পাশাখেলা। হরতাল বাংলাদেশের মানুষের একমাত্র ললাটলিখন। বাংলাদেশের জন্মের পর থেকে কতো শত-সহস্র হরতাল যে হয়েছে তার লেখাজোখা ।হরতালের সঙ্গে আসে যাবতীয় অশুভ-অরাজকতা। মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া এই হরতালীয় অন্যায়, এইসব বোমা ও ককটেলবাজি, খুনাখুনি, সংঘর্ষ-সংঘাত, এইসব ভয়াল-করাল সন্ত্রাস, গাড়িতে আগুন, ভাংচুর, ঢিল-পাটকেল। হরতালে-হরতালে ছয়লাপ আজ বাংলাদেশের রাজনীতি। যেন এক মগের মুল্লুক। যার যেমন খুশি। যেন ডালভাত-- কিছু হলেই ডেকে আনো হরতাল।যেন পাড়ার দোকানে পাওয়া সস্তার পান-দোক্তা। এই বদভ্যাস, এই হরতালের সেঁকো বিষ গেলানোর অদ্ভুতুড়ে ‘গণতান্ত্রিক বদভ্যাস’ থেকে মুক্তি নেই যেন আর।যখন যা-খুশি তা-ই করবার খেলা। এক সর্বনাশা খেয়াল-খুশির নাম হরতাল। বর্তমানে দেশে বইছে শান্তিময় বসবাসের এক সুখের আভা, বর্তমানে হরতাল দিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজানো ছাড়া আর কিছুই না ,তাই আসুন দেশে হরতাল নামের এই অরাজকতার বিষে সাধারণ মানুষকে ধংস না করে দেশ কে ভালবাসতে শিখি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন