সবার জন্য শিক্ষা- সাম্য- মানবতার কথা বলে বলে আজ দেশের শিক্ষাবিদের সর্বোচ্চ সম্মানিত পদে আসীন মহান ব্যক্তিরা আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে মান ভাঙ্গালেন। উনাদের অনুরোধ না রেখে পারেননি, না খেয়ে থাকা শিক্ষকেরা। আন্দোলন স্থগিত। আন্দোলন এবং স্থগিতায়নের কত তম পর্ব ছিল তার হিসাব শিক্ষক সমিতির নেতৃবৃন্দও জানেন না বলে জানা যায়। তবে, আবার প্রথম থেকে আন্দোলন শুরু করবেন এই নিশ্চয়তা দিয়েছেন শিক্ষক সমাজের একাংশ। ওই যে একাংশ, এমন অনেক আশ্চর্যজনক শব্দ আছে। যারপরনাই দুঃখজনক হলেও, 'শিক্ষা' নিয়ে বাংলাদেশের কীর্তিকলাপ কিংবা অপলাপ এমন পর্যায়ে গিয়েছে যে, শব্দটি শুনামাত্রই হাসি পায়। কারণ, আমার একার কিচ্ছু করার নাই। জীবনের একমাত্র সম্পদ জীবন দিয়েই বুঝেছি এদেশে মহান শিক্ষাব্যবস্থার অবয়ব ব্যবহার করে জাতিকে যতটা সম্ভব মেধাশূন্য করে দাসে পরিনত করার কৌশল বাস্তবায়িত হচ্ছে। নইলে, জাতীয় অধ্যাপক সরকারকে দাবী মানতে বাধ্য করার বিষয়টি বিবেচনা না করে, শিক্ষকদের আশ্বাস খাওয়াতে গেলেন কেন। জাতীয় অধ্যাপক মহোদয় নিজের জীবনে অন্তত ১ হাজারবার শিক্ষা ও শিক্ষকের গুরুত্ব-মহত্বের কথায় জোর দিয়েছেন। বক্তৃতা, গল্প, উপন্যাস, কবিতায় উনারাই আমাদের বারবার জানিয়েছেন- শিক্ষাব্যবস্থার জাতীয়করণ না হলে জাতির অগ্রযাত্রা সম্ভব নয়। তাহলে, দায়িত্ত্বপ্রাপ্ত মহান অধ্যাপকেরা, শিক্ষকদের বেতনের সরকারি অংশ পাওয়ার সামান্য চাওয়ার সাথে একাত্ত্ব না হয়ে সরকারে অঙ্গীভূত হয়ে প্রতিনিধিত্ব করেছেন বলে ভেবে নিতেই পারি। এদেশে শিক্ষার জাতীয়করণের বিষয়টি আগামি কয়েক দশকের জন্য স্থগিত হয়ে গেল। আমিও, শিক্ষা- মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে অধ্যাপকমণ্ডলীর বানীর যথার্থতা স্থগিত করেছি। হে মহামান্যগণ, আপনাদের বাণীগুলো ফিরিয়ে দেওয়া যায়কি?
এই কি সেই অশনি সংকেত!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ রাত ১:২১
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।