somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি শিক্ষক নিয়োগ, অতঃপর মেধাতালিকা প্রকাশ: ঘোড়ার আগে গাড়ি জুড়া নাকি সরকারি প্রতারণা ?

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারি স্কুল ও কলেজের মানোন্নয়ন ইত্যাদির লক্ষে বিশাল নীতিমালা নিয়ে গঠিত হয় “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ” বা “Non Government Teachers Registration and Certification Authority”. উভয় ক্ষেত্রেই সংক্ষেপে ‘এনটিআরসিএ’ বলা হয়। ২০০৫ সালে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতি বন্ধ করতে এনটিআরসিএ'র জন্ম হয়। এক যুগ পেরিয়ে গেলেও এর বয়ঃপ্রাপ্তি ঘটেনি। এটি নিজেই অটিজমে আক্রান্ত বা প্রতিবন্ধী প্রতিষ্ঠান নয়তো শিক্ষা- শিক্ষক- শিক্ষার্থীদেরকে প্রতিবন্ধি করার প্রতিষ্ঠান বলে মনে হতেই পারে।

যথারীতি খুব ঘটা করে জন্ম নিয়েছিল। কৈশোরে এসে কেন্দ্রীয় নিয়ন্ত্রনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আদেশ জারি করল এনটিআরসিএ। এজন্য সারাদেশের স্কুল কলেজ থেকে প্রাপ্ত শুন্য পদের তালিকা অনুযায়ী নিবন্ধিত শিক্ষকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয় এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে দরখাস্ত করার জন্য ১৮০ টাকা করে ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হয়। পাশাপাশি, অনলাইনে দরখাস্ত করার রাষ্ট্রীয় ঝামেলা ও খরচতো আছেই।

একেকজন প্রার্থী ইচ্ছেমত দরখাস্ত করতে পারবেন ভিত্তিতে আবেদন আহবান করা হয়েছিল। ২০১৬'র জুলাই মাসে দরখাস্ত গ্রহন শেষ করে ১ মাসের মধ্যে শুন্য পদের বিপরীতে নিয়োগের ফলাফল প্রকাশ করার কথা থাকলেও তিন মাস পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করা হলেও তা ছিল ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। দেখা যায়, একজনকে একের অধিক এমনকি দশটি প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়। যদিও অদ্যাবধি কোন প্রতিষ্ঠানে কোন শিক্ষকই নিয়োগ পাননি।
এরপর বছর পেরিয়ে গেলেও বেসরকারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর কোন আলোচনা শোনা যাচ্ছেনা। হয়ত কর্তৃপক্ষ বিষয়টি ভুলে গিয়েছিলেন। সম্প্রতি, গত ১০ জুলাই মেধাতালিকা ১- ১৩ তম পরীক্ষায় উত্তীর্ণ ও নিবন্ধিতদের জাতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। এবার, নিয়োগ নয় এবং এই মেধাতালিকার মূল্যায়নের ভিত্তিতে নিয়োগও নিশ্চিত নয়। বরং, উক্ত মেধাতালিকা ও নিয়োগের স্বপ্ন দেখিয়ে আগ্রহী চাকরি প্রার্থীদেরকে আরও কিছুদিন বেকার ও অথর্ব বানিয়ে রাখার অপকৌশল মাত্র। হতে পারে, সরকারি- বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেতাই নিয়োগ প্রক্রিয়া এবং দুর্নীতিকে অবিতর্কিত রাখাতেই “Non Government Teachers Registration and Certification Authority” বা এনটিআরসিএ'র সার্থকতা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×