somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের বৃত্তান্ত

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোয়িং ৭৭৭ হল বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেন কোম্পানির দুই ইঞ্জিন বিশিষ্ট, দূরপাল্লার, সুপরিসর বিমান। এটি পৃথিবীর সর্ববৃহৎ দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান যা প্রকারভেদে ৫২৩৫নটিক্যাল মাইল থেকে ৯৩৮০নটিক্যাল মাইল পাল্লার মধ্যে ৩১৪ থেকে ৪৫১ জন পর্যন্ত যাত্রী বহন করতে সক্ষম। এই বিমানকে সচরাচর ট্রিপল সেভেন নামে ডাকা হয়।বোয়িং ৭৭৭ এর ইঞ্জিন দুটি পৃথিবীর সমস্ত বিমানের ইঞ্জিনের চেয়ে বড়। এর প্রত্যেক ল্যান্ডিং গিয়ারে ছয়টি করে চাকা, গোলাকৃতি ফিউসেলাজ(মূল শরীর) এবং কোনাকৃতির পেছনের লেজ রয়েছে। এই বিমানটির নকশা করার সময় পৃথিবীর সর্ববৃহৎ আটটি বিমান পরিচালনা সংস্থার সাথে আলোচনা করা হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল পুরাতন জামানার সুপরিসর বিমানগুলোকে প্রতিস্থাপিত করা। এই বিমানটিতেই সর্বপ্রথম ফ্লাই-বাই-ওয়্যার (সকল কন্ট্রোল সারফেস ম্যানুয়াল কন্ট্রোলের পরিবর্তে ইলেক্ট্রনিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা )প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে এবং এটিই সর্বপ্রথম সম্পূর্নরূপে কম্পিউটারের সাহায্যে নকশা করা বিমান।

বোয়িং ৭৭৭ জ্বালানী সাশ্রয়ী এবং বোয়িং কোম্পানির সর্বাধিক বিক্রিত বিমান। এই বিমানটি বর্তমানে দূরপাল্লার সমস্ত পরিসেবায় ব্যবহৃত হতে শুরু হয়েছে এবং অনেক এয়ারলাইন্স কোম্পানিই তাদের অন্যান্য দূরপাল্লার সুপরিসর বিমানকে বাদ দিয়ে এই বিমানকে ব্যবহারের পরিকল্পনা করছে।প্রতিটি বোয়িং 777-300ER এর বর্তমান মূল্য ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার।





ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি নতুন B777-300ER উড়োজাহাজ কিনেছে।
জেনে নিন সেই বোয়িং 777-300ERএর কিছু তথ্য:
১। ককপিট ক্রু: ২ জন।
২। যাত্রী ধারন ক্ষমতা : ৪১৯ জন (৩৫টি বিজনেস ক্লাস+,৩৮৪টি ইকোনমি ক্লাস)।
৩। দৈর্ঘ্য: ২৪২ ফুট ৪ ইঞ্চি।
৪। ডানার দৈর্ঘ্য: ২১২ফুট ৭ইঞ্চি।
৫। লেজের উচ্চতা: ৬০ফুট ৮ইঞ্চি।
৬। জ্বালানি ধারণ ক্ষমতা: ১,৮১,৩০০ লিটার।
৭। কেবিনের প্রশস্ততা: ২০ফুট ৪ইঞ্চি।
৮। সর্বোচ্চ পাল্লা (রেঞ্জ): ৭,৮২৫ নটিক্যাল মাইল ( ১৪৪৯০ কিঃমিঃ)
৯। সর্বোচ্চ উড়ান (টেক অফ ) ওজন: ৭,৫৫,০০০,পাউন্ড।
১০। গতি (ক্রুজ লেভেল): ৯০৫কি: মি:/ঘন্টা।
১১। ইঞ্জিন: জি ই ৯০-১০০ (দুইটি)
১২। এই উড়োজাহাজ গুলিতে রয়েছে অত্যাধুনিক ইন ফ্লাইট বিনোদন ব্যবস্থা Thales i5000 IFE। আছে প্রতিটি সিটে টাচ স্ক্রিন সিট ব্যাক ডিসপ্লে। এই বিনোদন ব্যবস্থায় অডিও, ভিডিও, গেমস ও 3D ম্যাপ দেখার ব্যবস্থা আছে।

আবু হেনা মোঃ মাসুদ(রাসেল)
প্রকৌশলী কর্মকর্তা,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তথ্য সূত্রঃ উইকিপিডিয়া, বিহঙ্গ-ইন ফ্লাইট ম্যাগাজিন। ছবি: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:১১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×