ঘাম ও দুর্গন্ধযুক্ত ময়লা পোষাক পরে নামাজ আদায় করা মাকরুহ। তবে ওই ব্যক্তির নিকট যদি অন্য কোন পোষাক না থাকে তবে তা মাকরুহ হবে না।
মহান আল্লাহতায়ালার দরবারে হাজিরা দেয়ার পোষাকটি অবশ্যই মার্জিত, পরিছন্ন ও সুন্দর হওয়া বাঞ্ছনীয়। নামাজের পোষাক নির্বাচনে অবশ্যই আমাদের যত্নবান হতে হবে। এই ক্ষেত্রে একটি সুন্দর পদ্ধতি অনুসরণ করলে আমাদের জন্য বিষয়টি বুঝতে অনেক সহজ হবে। সেই নিয়মটি হলো, যে পোষাক পরে আমরা কোন কর্তা ব্যক্তির নিকট যাইনা এবং বাড়িতে মেহমানের সাক্ষাতে যাইনা, সেই পোষাক পরিধান করে নামাজ পড়া ঠিক হবে না।
মহান আল্লাহপাক নিজেই আদেশ করেছেন, তোমরা প্রতিবার নামাজ আদায় করার সময় উত্তম পোষাক(ভাল, পরিষ্কার ও প্রিয়) পরিধান কর।(সূরা আল-আ'রাফ, আয়াত-৩১।)
হাদিস শরীফেও উল্লেখ আছে, নামাজের জন্য তোমার উত্তম পোষাক পরিধান কর (বায়হাকী)।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




