যদি রোজা রাখার কারণে গর্ভস্থ শিশু, গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়ের ও শিশুর কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থেকে থাকে তবে, ওই সকল মহিলা তাদের উপর নির্ধারিত ফরজ রোজা ভঙ্গ করতে পারবে। এই অবস্থায় কেউ যদি রোজা ভঙ্গ করে তবে,
১। শুধুমাত্র গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মা নিজের স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে রোজা ভেঙ্গে ফেলে তবে শুধু যেই কয়টি রোজা ভেঙ্গেছে সেই কয়টি রোজা পরবর্তীতে আদায় করে নিবে। (এই ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করা হয়নি।)
২। যদি গর্ভস্থ্য শিশু ও দুগ্ধপানকারী শিশুর জীবন ও স্বাস্থ্য হানির ঝুঁকি বিবেচনা করে মা যদি রোজা ভেঙ্গে ফেলে তবে পরবর্তীতে ওই রোজা গুলো আদায় করে নিবে এবং প্রতিটি রোজার ফিদিয়া আদায় করবে।
ফিদিয়া হল, একজন মিসকীনকে একদিনের খাবার খাওয়ানো। এইক্ষেত্রে সন্তানের পিতা এই ফিদিয়া আদায় করে দিবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




