somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদকার মর্মকথা হল, আল্লাহর বান্দাদের প্রতি এই নিয়তে ও এই আশায় এহসান করা যে, এর মাধ্যমে তার সন্তুষ্টি, রহমত ও মেহেরবানী পাওয়া যাবে। নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি লাভের এ এক অনন্য মাধ্যম। রাসূলুল্লাহ(সাঃ) এ কথাও বলেছেন যে, মানুষ নিজের পক্ষ থেকে সাদকা করে যেরূপ আল্লাহর নিকট সওয়াব ও পুরস্কার আশা করতে পারে, তদ্রূপ মৃত ব্যক্তির পক্ষ থেকেও সাদকা করলে আল্লাহ উহার সওয়াব ও পুরস্কার ঐ মৃত ব্যক্তিকে দান করবেন। প্রার্থনা করা ছাড়া আরো একটি উপায় হল তাদের পক্ষ থেকে দান-সাদকা করা। একই ভাবে তাদের পক্ষ থেকে কোন ভাল কাজ করে তার সওয়াবও পৌঁছান যেতে পারে। এই বিষয়ে রাসূলুল্লাহ (সাঃ)-এর নিম্নলিখিত হাদিসগুলি দ্রষ্টব্য:
১। হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি এসে রাসূল(সাঃ)-কে জানাল, আমার মাতা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার বিশ্বাস মৃত্যুর পূর্বে তিনি যদি কথা বলার সুযোগ পেতেন, তবে তিনি অবশ্যই সাদকা করতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি, তবে কি তিনি তার সওয়াব পাবেন? রাসূল(সাঃ) বললেন, হাঁ, পাবে। (বুখারী ও মুসলিম)
২। হযরত আব্দুল্লাহ ইবনে 'আমর ইবনুল 'আস থেকে বর্ণিত, তার দাদা 'আস ইবনে ওয়াইল জাহিলী যুগে একশত উট কুরবানী করার মানত করেছিল। (কিন্তু জীবদ্দশায় এ মানত পুরা করে যেতে পারেনি)। তার এক পুত্র হিশাম ইবনে 'আস (পিতার মানত থেকে ) তার অংশের পঞ্চাশটি উট কুরবানী করে দেয়। অপর পুত্র 'আমর ইবনুল 'আস (যিনি ইসলাম গ্রহণ করেছিলেন) এ সম্পর্কে রাসূল(সাঃ)-কে জিজ্ঞাসা করেন। তিনি ফয়সালা দিলেন যে, তোমার পিতা যদি তাওহীদ স্বীকার করে মু'মীন হত, আর তুমি তার পক্ষ থেকে রোজা রাখতে, কিংবা সাদকা প্রদান করতে, তবে তা তার কাজে আসত, সে এর উপকার পেত (কিন্তু কুফর ও শিরক অবস্থায় মারা যাওয়ার কারণে তোমার কোন আমল তার কাজে আসবে না)। (মুসনাদে আহমদ)
সূত্র: মা'আরিফুল হাদীস, ৪র্থ খন্ড, ইসলামিক ফাউন্ডেশন।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×