somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা এবং সময়

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক সময় একটি দ্বীপে বাস করত সুখ, দুঃখ, জ্ঞান, ঐশ্বর্য, সময় এবং ভালবাসাসহ অন্যান্য সমস্ত অনুভূতি। একদিন ঘোষণা করা হল যে অচিরেই দ্বীপটি ডুবে যাবে। একে একে সব অনুভূতি গুলো জীবন রক্ষার্থে নৌকা তৈরী করল । বাকী রইল কেবল ভালবাসা। কারণ শেষ মূহুর্ত পর্যন্ত ভালবাসা টিকে থাকার ইচ্ছা পোষন করল।

যখন দ্বীপটি প্রায় ডুবে যাচ্ছিল, তখন ভালবাসা অন্যদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল।

ঐশ্বর্য একটি বিশাল নৌকায় করে ভালবাসার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ভালবাসা বলল,
"ঐশ্বর্য, তুমি কি আমাকে নিয়ে যাবে?"
ঐশ্বর্য উত্তর দিয়েছিল, "না, আমি পারবো না আমার নৌকাতে প্রচুর সোনা ও রূপার আছে। এখানে তোমার জন্য কোন জায়গা নেই।"

অহংকার একটি সুন্দর জাহাজ নিয়ে ভালবাসার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ভালবাসা বলল,
"অহংকার, দয়া করে আমাকে সাহায্য কর!"
"আমি তোমাকে সাহায্য করতে পারি না, ভালোবাসা। তোমার সমস্ত শরীর পানিতে ভেজাএবং তোমাকে উঠালে আমার নৌকা ক্ষতিগ্রস্ত হতে পারে," অহংকার উত্তর দিল।

কাছ দিয়ে যাচ্ছিল দুঃখ। ভালোবাসা জিজ্ঞাসা করলো, "দুঃখ, আমাকে তোমার সাথে যেতে দাও।"
"ওহ ... ভালোবাসা, আমি এতটাই দুঃখে জর্জরিত, তোমার কথা আমি ভাবতেই পারছি না!"

সুখও ভালোবাসার কাছ দিয়ে অতিক্রম করছিল, কিন্তু সে এত আনন্দে বিভোর ছিল যে সে তখন ভালোবাসার কথা শুনতেই পায় নি।

হঠাৎ, একটি আওয়াজ ভেসে আসল, "এস ভালোবাসা , আমি তোমাকে নিয়ে যাব।" তিনি ছিলেন একজন প্রবীণ, সুখী ও আনন্দে আত্মহারা। ভালোবাসা প্রবীণদের কথা বেমালুম ভুলে বসেছিল। তাদের কথা তার একবারও মনে পড়েনি। সেই প্রবীণ তাকে পাড়ে পৌছে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। তখন ভালোবাসা বুঝতে পারল সে প্রবীণদেরকে কতটা অবহেলা করেছিল।
কিছুক্ষন পরে দেখা হল আরেক প্রবীণ জ্ঞানের সাথে। ভালোবাসা জ্ঞানকে জিজ্ঞাসা করল, "কে আমাকে সাহায্য করেছিল?"
জ্ঞান উত্তর দিল, "সে ছিল সময়।"
ভালবাসা বলল, "সময়?" ভালবাসা জিজ্ঞাসা "কিন্তু কেন সময় আমাকে সাহায্য করেছে?"

জ্ঞান মৃদু হেসে গুরু গম্ভীর স্বরে উত্তর দিল, " একমাত্র সময়ই জানে ভালবাসা কতটা মূল্যবান।"
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×