somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ নিছকই আমার গল্প, সত্যি হলেই কি যায় বা আসে ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন রকম কারন ছাড়াই এই ব্লগের স্বল্প সময়ের মধ্যে সেফ হওয়া ব্যাক্তিদের মধ্যে আমি একজন । ভাল লেখা বা কমেন্টস কোনটাই আমার দেওয়া হয়না তা আমার ব্লগ খুললেই যে কেউ বুঝতে পারবে ।আজকে হঠাৎ লেখার কারন , সংবিধান নিয়ে দেশের সবাই যেভাবে যার যার নিজস্ব মতামত দেওয়া শুরু করেছে যে, এতদিন সংবিধানকে অংকের মত ভয় পেয়েও সবার অংশগ্রহন আমাকে সাহস যুগিয়েছে আপতদৃষ্টিতে দূরেত্ব রাখা পবিএ বইটি পড়তে ।কাঠকোঠ্টা জিনিসগুলো সব বুঝতে না পাড়লেও এতটুকু বুজেছি যে, আমাদের কিছু মৌলিক অধিকার সংবিধান দ্বার সুরক্ষিত । কিছুটা বিশ্লেষন করার পূর্বে আমার গল্প দিয়ে শুরু করতে চাই ।
ডেড লাইন ঢাকা : তারিখ জানুয়ারী-৫, সন-২০১৪ ।
পৌষের সকাল, সারাদেশে দশম সংসদ নির্বাচন হচ্ছে (১৫৩ টি সংসদীয় আসন বাদে) । সকাল সকাল ঘুম থেকে উঠলাম যদিও আমার নির্বাচনী এলাকায় বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছে এবং আজ আমার সংসদীয় ছুটি (নির্বাচনী ছুটি বললাম না )। ভোট দিতে না পেরেও নির্বাচনী ছুটি কাটানো নিজের অর্ন্তজালার কারন হয়ে দেখা দিল । বাসা থেকে বের হয়ে কিছুদূর যাবার পর দেখি কিছু চেনা মানুষের চায়ের দোকানে জটলা । চা খাবার উছিলায় সামিল হয়ে গেলাম তাদের মাঝে । নানা বয়সের, নানা পেশার মানুষ টিভি দেখছে আর নির্বাচন নিয়ে বিশ্লেষন করছে । কথাগুলো শুনছিলাম আর দেখছিলাম যে জ্বালায় নিজে পুড়ছি সেই একই জ্বালা প্রায় বেশীর ভাগ মানুষকেই পোড়ােচ্ছে । অবশ্য কিছু দলকানা ( ১৪ ও ১৮ দলীয় ) বাদে সবার একটাই কথা কোন দলই জনগনের উপর ভরসা রাথতে পারেনি । মধ্যবয়স্ক এক রিকশা চালকের মন্তব্য ছিল উপরওয়ালাই ঠিক কইরা রাখছে ক্ষমতায় কে খাকব, আপনি আমিতো উছিলা মাএ । কথা শুনে আমি বুঝতে পারলাম না তিনি কোন উপরওয়ালার কথা বলছেন কিন্তু মনে হয় বাকী সবাই তার কথা বুঝে নিয়েছে । নিজের এবং সমগ্র আসমান-যমীনের ভাগ্য বিধাতা হিসাবে মনে প্রানে এক নিরাকার উপরওয়ালাকেই জানি কিন্তু এ কোন উপরওয়ালা ?টিভিতে দেখাচ্ছিল নির্বাচন প্রতিহত করার ডাক গিয়ে সহিংসতায় বিভিন্ন জায়গায় মানুষের প্রানহানী । নিদৃষ্ট একটি দল বা জোট সহিংসতায় জড়িত তা প্রচার করা হচ্ছে । সবাই দেখছে এবং এর সমালোচনার পাশাপাশি সরকার তথা আওয়ামীলীগকেও সমালোচনায় বিদ্ধ করছে এরকম একতরফা নির্বাচন আয়োজনের জন্য । চায়ের সেই আড্ডা থেকে চলে আসতে আসতে ভাবছিলাম সরকার পরিচালনার সময়েও জনগনের খুব বেশী একটা প্রতিবাদের সুযোগ থাকেনা এবং জনগন প্রতি ৫ বছর অন্তর অন্তর এর শক্ত একটি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে । বাংলাদেশের বিগত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে নবম সংসদ নির্বাচন হয়েছে সবচেয়ে সুন্দর এবং ভালো । যাই হোক সূর্যকে মাথার উপরে রেখে এগিয়ে গেলাম যে খানে আড্ডা দেই বন্ধু পরিবেষ্টিত হয়ে যারা আমার সমমনা । পৌছে দেখি অবাক কান্ড, সেথানে বন্ধুরা ভোটের ব্যবস্থা করেছে নিজেদের মত করে এবং বুঝলাম সেই একই অর্ন্তজালা । উপস্থিত অনেক বন্ধুই আওয়ামী লীগ ও বিএনপি ভাবাপন্ন কিন্তু ডেটিকেটেড বলতে যা বুঝায় তা নয় । বন্ধুদের উভয় পক্ষই লজ্জিত তাদের পছন্দের দলগুলোর কর্মকান্ডে । আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগনের বেশীর ভাগই আমার সেই সব বন্ধুদের মতই যারা এখনো বিবেকহীন নয় । তারা এখনো অপেক্ষা করে কথন সুযোগ আসবে সব রাজনৈতিক দলগুলোকে বুঝাতে আমরা এই দেশের জনগন তোমাদের কথার ছলনায় ভুলবার পাএ নই, বিবেকহীন নই, অন্ধও নই। কিন্তু অধিকার প্রয়োদের সেই অধিকার জনগনের দল বলে দাবীকৃত দুটো দলই হরন করলো তাদের বিজয় হয়েছে বলে । শেষ করতে চাই রিকশা চালকের সেই উপরওয়াল প্রসঙ্গ টেনে যা অামি তাকে প্রশ্ন করার সাহস পাইনি পাছে অবুঝদার বলে সবার হাসির পাএ হব এই ভেবে । পাঠক আপনার নিশ্চই বুজতে পারছেন উপরওয়ালা কে ? আমার বোধগম্য নয় তাই নিচে দেওয়া ব্যাখ্যা গুলোর মধ্যে উপযুক্ত ব্যাখ্যাটা আপনারাই দিবেন আশা করি ।

উপরওয়ালা = সর্বশক্তিমান এক ও অদ্বিতীয় যার উপসনা আমরা করি ।
উপরওয়ালা = কর্মক্ষেে্এ প্রযোজ্য ।
উপরওয়ালা = দলের একজন সদস্য হয়েও যার অবস্থান দলের উপরে
উপরওয়ালা = দলের চেয়ে দেশ বড় এই জাতীয় (গোয়েসেবেলীয় মিখ্যা) কথায় যারা দলকে দেশের উপরে স্থান দেয়
উপরওয়ালা = দল ও দেশ এর উপরে যার অবস্থান সেই .........................? যাকে সেই রিক্মা চালক বুজিয়েছেন ।
*থেয়াল করুন পাঠক জনগনকে উপরওয়ালা হিসাবে কোথাও স্থান দেইনি এবং তা সচেতনভাবেই ।
বি:দ্র : সংবিধান নিয়ে আমার পর্যালোচনা আগামী পর্বে লিখব আশা করি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×