চাইলেই তুমি বলতে পার, এদেশ তোমার এদেশ আমারও
স্বাধীন করেছে, রক্ত দিয়েছে জালাল,করিম,বিমল সুধীরও
রেখনা পুষে মনেতে কষ্ট, হায়নারা সব এদেশ ওদেশ
মারছে মানুষ ঘুমিয়ে বিবেক, ইরাক,সিরিয়া এখন এ দেশ
ধর্ম ধর্ম করছে সবাই, পাবার জন্য ঈশ্বরে
বিশ্বাসীর হাত তোমার সমিপে, কেন বানাইলা এ বিশ্বরে ?
কাবা ছবিতে জল ছাপ মেরে ধর্মের হয়কি অপমান ?
ভগবান কি খুশি, মানুষ মারিলে, গরুরে করিলে মাল্যদান ?
মানুষ পরিচয় হারিয়ে গিয়েছে, বক সেবকে, কর সেবকে
জালাল হয়েছে সংখ্যাগুরু, সংখ্যালঘু কর শিবুকে
হয়নি হিসাব জালাল, শিবু জন্ম নিল এই মাটিতে
ধর্ম আমাদের বিভেদ করেছে, আলাদা করেছে দুই জাতিতে
প্রতিবাদ কর, প্রতিরোধ কর, যেখানাই থাক সেখানাই শুরু
মানুষ হিসেবে, মানুসের বেশে, নাইবা হলে সংখ্যালঘু ,নাইবা হলে সংখ্যাগুরু
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



