দুই বন্ধু একসাথে হাঁটছিলাম,মন কত কিছু ভাবছিল।
ও পাশ থেকে তন্নী এক আসছিল,মনটা নাচছিল,বন্ধু কাশঁছিল।
দেখা হতে জুঁই নাকি, একা নাকি, কোথা যাও এক দমে বলা হল।
ভাল আছি, বেশ আছি সে শুধু বলেছিল, বন্ধুটা কাশঁছিল।
চলে গেল পাশ কেটে, ছন্দে ছন্দে হেঁটে, মন শুধু ভাবছিল।
ছন্দপতন হল, ভাবাভাবি সব গেল, বন্ধু যে কাশঁছিল।
অ্যাই তোর কি হল, মানসম্মান গেল, ছিঃ মেয়টা কি ভাবছিল।
বন্ধুটা হাসছিল,চোখ দুটি নাচছিল, অ্যাই কাশিঁ তোর কৈ গেল?
শুনে মন ভেঙ্গে যাচ্ছিল, তোর মনে এই ছিল?বন্ধুটা বলে গেল।
কথা হত চোখেচোখে,বলতে পারিনি ওকে,অব্যক্ত বেদনা ছিল।
ওর এক ভাই ছিল, মনে সঙ্কোচ ছিল, যদি না করে দিল?
এই বেশ ভাল ছিল,চোখের দেখাত ছিল,পাওয়ার না পাওয়া ছিল।
বন্ধুটা হাসছিল,বন্ধুটা কাঁদছিল,বুজলাম এটা ভালবাসা ছিল।
(সংক্ষিপ্ত)
*আজ থেকে চব্বিশ বছর আগের দুই বন্ধুর সত্যিকারের গল্প ।সেই সময়টা মোবাইল ছিলনা, ডিশ ছিলনা, ছিল গ্রামীণ ফোন এর চেও শক্তিশালী আত্মিক টান, ভালবাসা, বন্ধুত্ত । ফিরে পাওয়ার সুযোগ থাকলে সেই সময়টা চাইতাম।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



