somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতা বদলের দরকার কি??

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতি আমি বুঝি না।আমার মনে হয় না পৃথিবীর আর কোন দেশ জন্মের পর থেকে আমাদের বাংলাদেশের মত এমন বিশৃঙ্খল রাজনীতির শিকার হয়েছে।

৭১' পরে বাংলার সমগ্র মানুষ কবে এক হয়েছিল? সরি, আমার ভূল হয়েছে একাত্তরেও আমরা এক হতে পারি নাই।একটা বড় অংশই বাংলাদেশ গঠনের বিরোধিতা করেছে।এবং তারা এবং তাদের অনুসারীররা একটা দীর্ঘশ্বাস নিয়েই জীবনটা কাটিয়ে দিচ্ছে বলে আমার মনে হয়।তবুও বলতে হয় বাংলায় সর্বোচ্চ মানুষের সাপোর্ট সেই একাত্তরই।

বঙ্গবন্ধু চার বছর দেশ চালানোর পর তাকে হত্যা করে সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নেয়।রাষ্ট্রপ্রধানকে হত্যা করে ক্ষমতা নিজের হাতে নেওয়া নিকৃষ্ট কাজ সন্দেহ নেই।

কিছুদিন পর দেখা গেল বাংলার মানুষ অতীত ভূলে গিয়ে হত্যার মাধ্যমে জোরপূর্বক ক্ষমতা দখল কারিদের সমর্থন দিচ্ছে!

আবারো কয়েক বছরের বিরতি।এবং ইতিহাস ফিরে এলো।এবার আরেক নারকীয় হত্যার মাধ্যমে আরেক নায়কের ক্ষমতা দখল।আবারো বাংলার মানুষ ইতিহাস ভূলে নতুন নায়ককে সমর্থন দিল।

পরে এই জনসাধারনই সামরিক শাসনে অতিষ্ঠ হয়ে ঐক্যজোট হয়ে আন্দোলনে রাজপথে নামলো।বস্তুত ঐক্যজোট দেখালেও আসলে ঐক্যজোট নয়,কারন তখন অলরেডি পল্লীকবির (পড়ুন পল্লীবন্ধু) জন সমর্থন কম না!

জনগন অনেক দিন পর একটি নির্বাচিত সরকার পেয়ে যেন হাফ ছাড়ল।সেই শান্তির হাফ দীর্ঘশ্বাসে পরিনত হতে সময় নেয়নি।জনগন যখন আরএকটি ল্যাব টেস্টে অন্যজনকে ক্ষমতায় এনে যাচাই করার চিন্তায় মগ্ন,ঠিক সে সময় নীল নকশার নির্বাচনে জয়ী হয়ে জনসাধারনের বাড়া ভাতে ছাই ঢেলে দিল।

ক্ষনস্হায়ী সেই সরকারের পর জনগনের বহু আশা আকাঙ্খায় নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশ পাল্টে দেওয়ার স্বপ্ন দেখালেন।বস্তুত সাধারন জনগন সাধারনই রয়ে গেল।

আবার পালাবদল।নতুন সরকার পূর্বেকার দেশবিরোধীদের সাথে ঐক্যজোটে ক্ষমতায় এলেন! এসেই বিরোধী দল দমন পীড়ন আর সেই তথাকথিত সম্প্রদায় একাত্তরের না হওয়া কাজ শেষে মনযোগী হয়ে সেই সাধারন মানুষের নাভিশ্বাস চরমে তুলে অনেক নাটকীয়তায় ক্ষমতা ছাড়ল।যার ফল ফখরু-মইন।এবং পূর্বের জোট সরকার সব কিছু কড়ায় গন্ডায় মিটয়ে দিল সেই দু-বছর সামরিক শাসনের সময়ই এবং যা কিছু বাকি ছিল বাকিটা দিল নির্বাচনে গো হারা হেরে!

আবারও আওয়ামী সরকার।এবার বিপুল ভোটে জিতে।চাপও বেশি।ঐ একই কাজ।একই মুদ্রা।শুধু উল্টা পিঠ।

সরকার পরিবর্তন হয়।বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না।দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।দেশের মধ্যবিত্ত গরীব হতে থাকে।আমাদের ক্রয় ক্ষমতা বাড়ে।পাল্লা দিয়ে জিনিস পত্রের দাম বাড়ে।দেশের মানুষের ভাগ্য বদলায় না কেন??

বার বার শুধু আমরা ভোট দিয়ে কি গুটি কয় রাজনৈতিক নেতা কর্মী, সরকারি কর্মকর্তা কর্মচারী, অসৎ ব্যাবসায়ী দের ভাগ্য পরিবর্তন করব???

আমরা ভোট দিয়ে কি অনাহার অর্ধাহারে থাকা সেই সব বিরোধী দলের নেতাকর্মীর ভাগ্য বদলাতে শরিক হব।আসলে যারা কিছুই করে না শুধু দল ক্ষমতায় আসলে টেন্ডার বাজি চাঁদাবাজি করে।

তাহলে দেশে ভোটের দরকার কি?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:১১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×