
কবিতা কি কখনও ভালোবাসা হয়?
হয়ত হয়,হয়ত না....
কবিতা কি কখনও গল্প হয়?
যখন মধ্যরাতে ট্রেনের হুইসেল স্টেশন কাপায়,
শত গৃহহীন ক্লান্ত মানুষের ঘুম ছুটে যায়,
তুমি কি তাদের লাল চোখ দেখেছ?
কোন অভীযোগ থাকেনা তাদের,কোন অভীমান,
তারা যখন আবার ঘুমিয়ে যায়,তখন
তখন কবিতা গুলো গল্প হয়,অথবা
গল্প গুলো কবিতা।
আরো কি শুনবে তুমি,গল্প কবিতার কথা?
কবিতা গুলো কবিতা থাকে,
যখন মাতালের গাড়ি ফুটপাতে উঠে যায় মধ্য রাতে,
গৃহহীন ক্লান্ত জীবগুলি শেষ নিশ্বাস ছাড়ে,
অর্থহীনেরা পরাজয় বরন করে,প্রাচুর্যের কাছে।
তখন, কবিতা গুলি কবিতা থেকে যায়।
সেইসব গৃহহীন রাস্তার জীব গুলো,
রাজ প্রাসাদ চায় না,লক্ষ টাকার গাড়ী,
হাজার টাকার কঠিন পানিও চায় না...
তারা মৌলিক অধিকার চায়,মাথার উপর ছাদ
দু-বেলা অন্ন চায় তারা,
তারা কোটি টাকার ট্যাক্স ফাকি দেয় না,
পায় না তারা হাজার কোটি টাকা ঋন,
ঘুমানোর তিন হাত জায়গাও আমরা কেড়ে নেই,
সরকারি জমি দখলের অধীকার কে দিয়েছে তাদের
এত্তোবড়ো সাহস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


