somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহুদি সমাচার....

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইহুদিরা কি আসলেই বুদ্ধিমান?

কয়েকদিন ধরে ফেসবুকের নিউজফিডে এবং ব্লগে একটি আর্টিকেল ঘুরছে।এক জনৈক চিকিৎসক ইহুদি হসপিটালে তিন বছর ইন্টার্নশিপ এর সুবাদে ইহুদি দের নিয়ে গবেষনা করেন।ওনার গবেষনার কারন,ইহুদিদের বিশ্বব্যাপী কর্মযজ্ঞ।

আমার ব্যাপারটা নিয়ে সামান্য খটকা আছে।এটা কোন প্রপাগান্ডা নয় তো? জনৈক ডাক্তার কেন ইহুদিদের প্রতি আকৃষ্ট হলেন??পৃথিবীতে শুধু কি ইহুদীরাই একমাত্র বুদ্ধিমান জাতি?? অবস্যই নয়।

মানব জাতির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধী অনেক সভ্যতার আবির্ভাব ঘটেছে।অনেক বিলিনও হয়েছে।মায়া সভ্যতা,মিশরীয় সভ্যতা,মহেনজোদারো সভ্যতা ইত্যাদি। এখনও পৃথিবীতে অনেক উন্নত জাতি/দেশ টিকে আছে। যেমন জাপান,কোরিয়া,রাশিয়া,চীন,জার্মান, ইউরোপের দেশগুলো ইত্যাদি। আমার মনে হয় না শুধুমাত্র ইজরাইল তথা ইহুদীদের গর্ভেই একজন বুদ্ধিমান সন্তানের জন্ম হতে পারে সামান্য কিছু প্রাকটিস (পিয়ানো বাজানো,ম্যাথম্যাটিকস সলভ করা,বাদাম খাওয়া) এর মাধ্যমে।

আমি তো শুধু উন্নত দেশ নিয়েই কথা বললাম।এখন নিজের দেশ নিয়ে বলব।আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ,দ্বিতীয় বিশ্বে ঢোকার প্রানান্তকর চেষ্টা করে যাচ্ছি।আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা।গর্ভকালীন সময়ে আমার দেশের মায়েরা ঠিকমত খাবার পায় না।গর্ভঅবস্হায় সংসারের কাজ করতে হয়।জয়েন্ট ফ্যামেলিতে বিভিন্ন চাপের শ্বীকার হয় গর্ভাবস্হায়।তাতে এই দেশে ব্রিলিয়ান্ট মানুষের জন্ম হয় না??জগদিশ চন্দ্র বসু,জয়নুল আবেদিন,শেখ মুজিবুর রহমান,সাকিব আল হাসান ইত্যাদি সহ আমি যদি সারাবিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করা সবার নাম লিখতে যাই এই আর্টিকেল পাঁচহাজার ওয়ার্ড ছাড়িয়ে যাবে।দয়া করে এই লিঙ্কে গিয়ে দেখুন Click This Link

এখানে এই তৃতীয় বিশ্বের একটি দেশের হিরক খন্ডদের নাম কর্ম সহ দেওয়া আছে।আর আমি বিশ্বাস করি আসলে বাংলাদেশে জন্ম নেওয়া আসল হীরক খন্ডদের এক শতাংশও এই লিস্টে জায়গা হয় নাই।

এই দেশের হিরকখন্ড দের জ্বলে ওঠার আগেই নিভে যাওয়ার অনেক কারন গুলোর একটি হলো পৃষ্ঠপোষকতা। আমার ধারনা এটা ইহুদী সম্প্রদায় ভালই পারে।

দেখুন পৃথিবীর সবচে ভাল শিক্ষা ব্যাবস্হা কিন্তু সিংগাপুরে,মেশিনারি জাপান,ইউএসএ,জার্মানি!,ইউকে,চীন ইত্যাদি।

আমি এখন পর্যন্ত একটি প্রোডাক্ট দেখি নাই মেড ইন ইসরাইল! তবে মানুষের মুখে শুনেছি সব ইহুদিদের,সব ইহুদি দখল করল,অ্যামেরিকা ইহুদি চালায়, ইসরাইল এই করল,ইসরাইল সেই করল ইত্যাদি ইত্যাদি।

তবে ব্যাক্তিগগ ভাবে নিজের চোখে দেখা এবং যেটি বিশ্বাস করি,প্রতিনিয়ত ইজরাইল দূর্বল এবং হতভাগা ফিলিস্তিন দের হত্যা করে তাদের জায়গা দখল করছে।এবং অ্যামেরিকার সহায়তায় আশপাশের মুসলিম দেশগুলকে হুমকি ধামকি দিচ্ছে।

তবে একটা জায়গায় ইজরাইলের নাম দেখেছি,সেটা বাংলাদেশের পাসপোর্টে :p

এই ইহুদি রিউমারের পাশাপাশি আর একটি ব্লগ আমার চোখে পড়েছে,"যে দেশে গুনির কদর নেই,সে দেশে গুনির জন্ম হয় না"

এই দেশের উদাহরনের মধ্যে সম্ভবত আমার বাংলাদেশ প্রথম স্হানে থাকবে।

গতকাল বাংলাদেশের কিছু ফুটবল প্লেয়ার ফিলিস্তিনে খেলতে যাওয়ার সময় ইজরাইলের সীমান্তে হয়রানির স্বীকার হয়েছে।আমি এই ঘটনার নিন্দা জানাই।

আর শেষকথা এটা বলতে চাই,বুদ্ধিমত্তা গড গিফটেড অথবা প্রকৃতি প্রদত্ত।শুধু আমাদের খুজে বের করতে হবে কোন কাজে আমি ফিট।আর সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে,পৃষ্ঠপোষকতা করতে হবে।বাবা মা এবং সমাজের ও দায়িত্ব আছে।বাচ্চাদের উৎসাহ দিন,তিরস্কার বন্ধ করুন।নিজের স্বপ্ন বাচ্চার উপর চাপিয়ে দেবেন না।

(ক্ষমা চেয়ে নিচ্ছি,ছন্নছাড়া ব্লগ লেখার জন্য।ভালো ব্লগার হওয়ার চেষ্টায় আছি।ধন্যবাদ)
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×