somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স তে "স্যার"

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙ্গালি তেল যেমন দিতেও পছন্দ করে আবার নিতেও পছন্দ করে।বিশেষ করে সরকারি কোন অফিসে কোন কাজে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যেন বধীর হয়ে বসে থাকে।আপনার কথা যেন সাইরেনের আওয়াজ, মাইল পাচেঁক দূর থেকে মৃদু গতিতে ভেসে আসে।ওনারা প্রয়োজন মনে না করলে উত্তর অথবা ঘাড় ফিরিয়া তাকাবার কষ্ট করা থেকে বিরত থাকেন।

অথচ, "স্যার" বলে ডাকেন,দেখবেন কোথাকার জল কোথায় যায়।অতিমাত্রায় স্যার বললে সরকারি অফিসের ক্লার্ক, পিওন দ্বারা চায়ের অফার পেয়ে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন।

একদিন কোন এক কারনে আমি কোর্টে গিয়েছিলা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।পেশকার দশ লাইন বলতে কমপক্ষে একশত বার স্যার সম্বোধন করে বসলেন।আমি বিরক্ত হলাম।প্রতিটা বাক্যের আগে পিছে স্যার সম্ভোধন!!!

চাকরির সুবাদে পৃথিবীর অনেক দেশ ঘোরা হয়েছে(মালয়শিয়া,থাইল্যান্ড,সিঙ্গাপুর,ভিয়েতনাম ইত্যাদি)।কিছু কিছু দেশের এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আমাকে স্যার বলে সম্ভোধন করিয়া আমাকে চমকাইয়া দিয়েছেন।যেটা বাংলাদেশে কল্পনারও অতীত।

অথচ আমি কোন কাজ নিয়ে সেইসব দেশের সিটিজেন বড় কোন কর্মকর্তাকে স্যার বলে ডাকলে তারা বিরক্ত হতেন।শুধু ইমিগ্রেশন নয় সেই সব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারন মানুষকে স্যার বলে সম্ভোধন করে থাকে।

বাংলাদেশের সরকারি হসপিটালের ইন্টার্ন চিকিৎসকেরা তাদের আপু/ভাইয়া বলে সম্ভোধন করায় বিরক্ত বোধ করার কারন দেখতে পাচ্ছি না।এবং সন্মান রক্ষার্থে হাতাহাতিরও প্রয়োজন পরিলক্ষিত হচ্ছে না!!

স্যার যদি সন্মানের নাম হয়ে থাকে,তাহলে সরকার আইন করে নিজের আপন বাবা -মা কে" স্যার " সম্ভোধন করার প্রঙ্গাপন জারি করতে পারে।কারন বাবা মায়ের চেয়ে সন্মানিত ব্যাক্তি তো আর কেউ নেই আমার জানা মতে।অথবা আইন করে এই স্যার ডাক বাংলাদেশ থেকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে।

হসপিটালের মত এমন স্পর্শ কাতর জায়গায়, দেশের সর্বোচ্চ শিক্ষিত ছেলে মেয়ে কর্তৃক এমন আচরন আমাকে পীড়া দিয়েছে।

ঘটনা তদন্ত পূর্বক, দোষীদের শাস্তি প্রদানের দাবি রইল।

নিম্নে সংবাদের লিংক সহ কিছু অংশ প্রদান করা হইল।

"আহত রুম্মান হোসেন শান্ত জানান, তার দাদি মাহেলা বেওয়ার শরীরে রক্ত দেয়া হচ্ছিল। রক্ত শেষ হলেও তা খুলে দেয়া হয়নি। বিষয়টি একজন মহিলা ডাক্তারকে বলতে গিয়ে আপু বলে ডাক দিয়েছিলাম। এতে তিনি ও তার সঙ্গে থাকা অন্য একজন ইন্টার্ন চিকিৎসক মাইন্ড করেন। এ কারণেই আমার কলার চেপে ধরা হয়। তারপর মারপিট করেন। একটু পরই একদল ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ছুটে আছেন। তারা আমাকে ও আমার বাবাকে বেঁধে কিলঘুষিসহ রড দিয়ে মারপিট করতে থাকেন। আমরা চিৎকার করলেও কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। পরে অসুস্থ অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে জোর করে আমাদের জয়পুরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এবং বলা হয় বগুড়ার কোনো ক্লিনিক বা হাসপাতালে যেন চিকিৎসা নেয়া না হয়।

https://www.jagonews24.com/country/news/364519
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×