

বাংলাদেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোর ইন্টারনেট সেবা ব্যাবহারকারি বান্ধব নয়।এ অভিযোগ সবার।গত কয়েকদিন আগে আমি আরো বিব্রত একটি পরিস্থিতির সম্মুখীন হই।
বাসা এবং অফিসে ব্রডব্যান্ড সার্ভিস ব্যাবহার করি।ফিল্ডে কাজে গেলে হয় বিপদ।জরুরি নেট প্রয়োজন হলে আমাকে সেলুলার ডাটা প্যাক কিনতে হয়।
গত ০৯.০৩.২০১৮ তারিখে সেলুলার ডাটা প্যাক কিনতে আমি রবির *৮৪৪৪# ব্রাউজ করি। বিভিন্ন ধাপ অনুসরন করত আমি সবচে সুইটেবল একটি প্যাকেজ আমার চোখে পড়ে, প্যাকেজটিতে লেখা ছিল "১জিবি ডে ১৯ টাকা" এতে আমি প্রভাবিত হই এবং এই প্যাকেজ কেনার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করত আমি আরো ডিটেইলস তথ্য পাবার আশায় অগ্রসর হই,এবং অগ্রসর হয়ে দেখতে পাই রবি এক জিবি ডাটা বিক্রয় করছে ১৯ টাকায় +ভ্যাট এবং মেয়াদ তিন দিন।
সন্ধ্যা সাতটার দিকে আমি প্যাকেজটি এ্যাক্টিভেট করি এবং প্রায় সাথে সাথে নেট অন করে দেখি আমার মোবাইল অনলাইন সংযোগ পাচ্ছে না! আমি খুবই আশ্চর্য হয়ে বারংবার সব চেক করত রবি সেবা কেন্দ্রে ফোন দিয়ে এর ব্যাখ্যা জানতে চাইলাম।
রবি সেবা কেন্দ্র থেকে আমাকে জানানো হলো "এই অফারটি সকাল ৬ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রযোজ্য। আমি বললাম খুবই ভাল কথা,আপনাদের অফার আপনারা যেভাবে খুশি সাজান,আমার কোন সমস্যা নেই,কিন্তু আপনারা ডিটেইলস কেন লিখলেন না?"
রবি সেবা কেন্দ্রের সেবা দান কর্মী আমাকে কোন সন্তোষ জনক জবাব দিতে পারে নাই।আমিও নাছোর বান্দা, জবাব নিয়ে তবেই ফোন রাখব,অবশেষে সিস্টেম খুব দ্রুত আপডেট করা হবে বলে আমাকে কথা দেয় এবং তার প্রায় তিন দিন পর আজ এখনও এই অফারটি একই অবস্হায় আছে!!!
না জানি আরো কত মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন।
আমি জানিনা সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো সাধারন গ্রাহকের সাথে এহেন আচরণ করে কতটুকু কি ফায়দা লুটতে পারে! কত টাকাই বা তারা এভাবে গ্রাহক ঠকিয়ে আদায় করতে পারে??
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



