
বাংলাদেশে অনেক সমস্যা থাকলেও সহনশীল বাঙ্গালি জাতি বর্তমানে কোটা সংস্করণে উঠে পড়ে লেগেছে।যদিও কোটা সংস্করণে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে, তবুও সাধারন জনগনের এ আন্দোলনে মৃদু সায় আছে বলে আমার মনে হয়।
কোটা ছাড়াও বাংলাদেশের সরকারি চাকুরি পেতে আরো কিছু সমস্যার সম্মুখীন হতে হয়।এগুলো ওপেন সিক্রেটের মত সমাজে মানুষের মুখে মুখে ভেসে বেড়ায়,কাগজে কলমে অভিযোগ যে আসে না তা নয়।বর্তমান দেশে সরকারি চাকুরিটা অনেকটা এরকম,যে আপনাকে মেধাবী হতে হবে,মামা চাচার জোর থাকতে হবে এবং সর্বশেষ টাকা পয়সার জোর থাকতে হবে।এ তিনের সঠিক সমন্বয় হলেই হয়ত আপনি একটি সোনার হরিণ পাবেন।
সরকারের বুঝতে হবে,সঠিক ভাবে দেশ চালাতে এবং দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মেধাবী চাকুরে অনেক ভূমিকা রাখে।
দূর্নীতির মাধ্যমে পরিক্ষায় পাশ করা, অথবা চাকুরি পাওয়া মানুষ থেকে ভালো কিছু অন্তত আমি আশা করব না।
ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যত।এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ এর বিকল্প নেই।
তাই সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র কাছে আমার অনুনয় আবেদন,এত বড় অংশ ছাত্র ছাত্রী,সাধারন মানুষের চাওয়া কে মূল্য দিয়ে কোটা ব্যাবস্থা সংস্করণ করুন, এই আন্দোলন সুযোগসন্ধানী দালালদের বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার আগেই।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


