একদা গার্লফ্রেন্ড কে নিয়া রিক্সায় ঘুরতে বের হইছি ।

পকেট এ টাকা ছিল ২০০। ২ ঘন্টা রিকশাভ্রমণ করার টাকা আছে । গফ এর সাথে কথা বলতে বলতে কেম্নে যে ৩ ঘন্টা পার হয়ে গেল বুঝি নাই

। এখন তোহ পরলাম ভেজালে

। গফ রে যদি কই যে পকেটে টেকা নাই তাইলে তোহ প্রেস্টিজ পাংচার হই যাইব

। হঠাৎ মাথায় একটা মারাত্মক বুদ্ধি আসলো

। রিকশা এক দোকানের সামনে থামাইয়ে কিনলাম এক প্যাকেট বেনসন এন্ড হেজেস

। রিকশায় উঠেই একটার পর একটা বিড়ি ধরাইতেছি আর মনের সুখ এ টানতেছি

। গফ কয় , তুমি আমার সাথে ঘুরতে আইছো না সিগারেট তানতে

। আমি মনে মনে কই – যাই করতে আসি না কেন , এখন আমার বিড়ি টানা খুব জরুরি

। গফে অতিষ্ঠ হইয়া রিকশা থামাইতে কইল রিকশাওয়ালারে । আমি মনে মনে কই – যাক , প্লান সফল, আইজকার মত বাইচে গেসি

। রিকশা থামার পর গফ কয় – রিকশা থেকে নামো ।
আমি – কেন ?
গফ – আমি নামতে বলসি । তাই নামবা ।
আমি – আচ্ছা ।
গফ – এখন তুমি মনের সুখে সিগারেট খাও , আমার সাথে আর ঘুরতে আসবা না ।
আমি মানিব্যাগ বের করে ভাড়া দেয়ার ভান করতেছি , অমনি গফ চিল্লায় কয় – তোমারে যাইতে বলসি না ? আমার সামনে থেকে যাও ।
আমি – ভাড়া টা তোহ দিতে দাও ।
গফ – ভাড়া দেয়া লাগবে না তোমার । যাও ।
আমি উলটা ঘুরে বিড়ি আরেকটা ধরায়ে মনের সুখে বিড়ি টানিতে টানিতে হাঁটা শুরু করলাম
[গফ = গার্লফ্রেন্ড

]
[ ভাষা সংক্রান্ত যেকোনো ত্রুটির জন্য মাফ করে দিয়েন ।

]
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮