somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রিদিস্তা গেট টুগেদার আর একটি নতুন প্রেমের সম্ভাবনা :3 ( নিতান্ত বোরিং , না পড়ার অনুরোধ রইলো :p )

০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াল মাদ্রিদ সম্পর্কে হয়তো সবাই কম বেশী জানে । স্পেনের এই দলটি বিংশ শতাব্দীর সফলতম ক্লাব এবং ইউরোপের সবচেয়ে বেশি শিরোপা জেতা দল । রিয়াল মাদ্রিদের সাপোর্টারদের বলা হয় " মাদ্রিদিস্তা " । সেই ১৯৯৮ থেকে ফুটবল খেলা দেখা শুরু । তখন অবশ্য তেমন কিছু বুঝতাম না । ২০০২ থেকে মোটামুটি ফুটবল খেলা বুঝতে শুরু করি । তখন রিয়াল মাদ্রিদে ছিল তারকার আসর - জিদান , রাউল , হিয়েরো , কার্লোস , ফিগো তখন সবাই রিয়াল মাদ্রিদে খেলত । ঐ টিমটাকে তখন " লস গ্যালাকটিকোস " নামে ডাকা হত । তবে আমার রিয়াল মাদ্রিদের যে জিনিসটা ভালো লাগতো সেটা হল " Always Winning Mentality " বা জিতার অদম্য স্পৃহা ! দুরদান্ত গতিময় খেলা , অসাধারন সব কাউন্টার অ্যাটাক । :D

রিয়াল মাদ্রিদের বাংলাদেশী সাপোর্টারদের একটা গ্রুপ আছে ফেসবুকে । যেটা খোলা হয়েছিল ২০০৯ সালে । শুরুর দিকে থেকেই আমি তার সদস্য । B-) তো গত কিছুদিন আগে সেই গ্রপের একটা গেট টুগেদার হয়ে গেল ধানমন্ডির বাবুর্চি রেস্টুরেন্ট এ রিয়াল মাদ্রিদের দশম ইউরোপিয়ান ট্রফি জেতা উপলক্ষে ! :D বড্ড বোরিং হয়ে যাচ্ছে না ?? /:)

লিখতে বসেছিলাম রোমান্টিক গল্প । হয়ে যাচ্ছে রিপোর্ট :|

তো গেট টুগেদার উপলক্ষে সকাল থেকেই খুব এক্সাইটেড । সকালে আমাদের মাদ্রিদিস্তা টিম " মাদ্রিদিস্তা সি.এফ." এর আবার ম্যাচ ছিল । ম্যাচ হেরে হতাশ মন নিয়ে গেট টুগেদার এ গেলাম । গেট টুগেদার এ গিয়ে দেখি অনেক লোকের সমাগম । :-* এত মাদ্রিদিস্তা একসাথে দেখেই মনটা ভাল হয়ে গেল ! :D অনেকেই পরিচিত কারণ এর আগের গেট টুগেদারগুলোতে ছিল , কেও কেও আবার প্রথম এসেছে । সবার সাথে পরিচয় করে বসলাম গ্রুপের দুই সিনিয়র অ্যাডমিনের সাথে । ভাবই আলাদা । সবাই যখন ক্লাবের পজিটিভ-নেগেটিভ নিয়ে আলোচনা করতেসে তখন আমি চিন্তা করতেসি কারে কিভাবে পচানো যায় । এর মধ্যে কেক চলে আসলো ! কেক নিয়ে আমি আবার অনেক এক্সাইটেড ছিলাম কারণ কেকের ডিজাইনটা আমার করা ছিল । ;)



কেক আসার পর সবাই ছবি তোলা নিয়ে ব্যাস্ত । আমিও ছবি তুল্লাম কয়েকটা কেক নিয়ে । গেট টুগেদারে আমাদের মাদ্রিদিস্তা আপ্পিরাও ছিল ;) এর মধ্যে হঠাত একজন ঢুকলো ! গায়ে তার লা ডেসিমা টি-শার্ট ( লা ডেসিমা মানে দশম ) , গোলাপি কালারের ওড়না , ঠোঁটে গোলাপি রঙের লিপ গ্লস থাক আর না বলি । কন্যাকে আমি চিনি কিন্তু তারপরও অচেনা মনে হল ! আমাদের গ্রুপের অন্যতম এক মাদ্রিদিস্তা । তার রূপের ঝলকে ঝলসে গেলাম যেন ! এই কি সেই কন্যা যে আমাকে সারাদিন ফেসবুকে জ্বালায় :3 বয়সে ছোট হয়েও তুই তুই করে কথা বলে ! আমি চুপচাপ যেয়ে বসে পড়লাম আগের জায়গায় আর সে বসলো আমার পিছনে ! আমি তার চিন্তা বাদ দিয়ে ভাইদের সাথে খোশগল্পে মেতে উঠলাম । আমাদের বেঞ্জেমা নিয়ে অনেক পচানী হল । টিমের কয়েকজন আবার আমাকে মজা করে বেঙ্গু ডাকে । এই নিয়ে কতক্ষণ পচানি খেলাম ! খাওয়া দাওয়া আর কেক কাটা শেষ এ সবাই নিচে নামলাম ছবি তোলার জন্য । এর মধ্যে আমাদের টিমের বড় ভাইয়ের হাতে আইসক্রিম দেখে আমি জোর করে তার কাছ থেকে আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম । কন্যা আবার সেটা দেখে আমাকে ডাক দিয়ে জিজ্ঞেশ করলো
- একলা একলা আইসক্রিম খাচ্ছিস কেন ?

আমি হুম বলে একটু দূরে সরে গেলাম । মেয়েকে আমি আগেই বলসি গেট টুগেদার এ আসলে আমাকে তুই তুই করে না বলতে । আমার প্রেস্টিজ বলে একটা ব্যাপার আসে না ? :3 তারপর থেকে আমি বিশাল ভাব এ , তার দিকে তাকাই ও না ।

সবাই মিলে ঠিক করলো রবীন্দ্র সরোবর যাবে । তো সবাই যখন ওদিকে যাচ্ছে আমি তখন দেখতে লাগলাম ও যাবে কিনা ! যখন দেখি কন্যাও ওদিকে যাবে তখন কন্যা আর বাকি আপ্পিদের সাথে হাঁটা দিলাম । কন্যার হাতে ছিল আবার কোক , নিয়ে কয়েক চুমুক দিয়ে আবার ফিরিয়ে দিলাম । কন্যাকে দেখায় দেখায় আইসক্রিম খাইছি কন্যা আবার রাগ করছে ! আমি তুই তুই করার ব্যাপারটা মনে করায় দিলাম , আর সে সরি বলে এমন একটা মুখ করলো যে আমি আর কঠোর কিছু বলতে পারলাম না ! সবার মেইন আকর্শন ছিল সে । কতগুলা পিচ্চি তো তার পিছন পিছন ই হাতটে লাগলো । আমি সেই সুযোগে তার পাশে যেয়ে তার সাথে সেই ভাবের সাথে হাটতে লাগলাম আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলাম ! সবাই বসলাম রবীন্দ্র সরোবর এ , আড্ডা আর চা - ভালো জমলো !

আড্ডা শেষে এক বড় ভাই ডাক দিলো কন্যাকে আগায় দিতে , আমি কন্যাকে আগায় দিয়ে এসে আবার আরেক দফা পচানি খাইলাম !! জানিনা কি হবে পরে কিন্তু আমি মনে হয় প্রেমে পড়েছি !! ;)

[ সত্য আর কল্পনা মিলিয়ে লেখা । মাফ চাইলাম কারণ ভাল হয় নি আমি আগেই জানি ! ]
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×