এমন মৃত্যু ক’জনের হয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শুকবার রাত সাড়ে ৯ টা। মণিরামপুরে আওয়ামী লীগের কর্মসূচী সেরে বাড়ি যান যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যশোর জেলা ছাত্রলীগ সভাপতি স্বপন সিংহ রায়। বাড়ি ফিরে পরিবারের স্বজনদের সাথেই সময় কাটাচ্ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করেন। তারপর আবার উঠে পড়েন তিনি। স্ত্রী-সন্তানদের বলেন, ডাক্তার দেখিয়ে আসি। এসে এক সাথে সবাই বসে খাবো। এরপর স্বপন সিংহ রায় একাই একটি রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন। পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসা থেকে চলে আসেন দড়াটানা হাসপাতালে। তখন হাসপাতালের সামনে ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, সৈয়দ সাবেরুল হক সাবু, পৌর মেয়র মারুফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান এড. মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকেই। তাদের সাথে স্বাভাবিক ভাবেই কথা বলেন তিনি। তারপর চলে যান ডাক্তারের কাছে। ডাক্তারকে বলেন- তিনি বুকে ব্যথা অনুভব করছেন। ডাক্তার তাকে সে মতে চিকিৎসাও দিতে থাকেন। কিন্তু কে জানতো এই লোকটির ইহকাল শেষ হয়ে গেছে। কথা বলতে বলতেই তাই তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। ঘটনার আকস্মিকতায় থ’ হয়ে যান সবাই। কেউ জোনো কাঁদতেও পারছিলেন না। ক’মিনিট আগে যে লোকটি সবার সামনে দিয়ে হেটে গেলো সে লোকটি নেই ! মৃত্যুর হিমশিতল স্পর্শ যে এমনই হয়- তা মানতে চাচ্ছিলেন না অনেকই। তাই বাকরুদ্ধ হয়ে অনেকই ছোটেন হাসপাতালে। সে খানে গিয়ে সবাই দেখেন সত্যি সত্যি অমায়িক ব্যবহারের অধিকারি স্বপন সিংহ রায় আর নেই। সবাইকে ছেড়ে চলে গেছেন পরপারে। স্ত্রী-সন্তানদের সাথে তার আর রাতের খাওয়া হয়নি। তার পরিবর্তে বুক ফাটা কান্নার রোল পড়ে তাদের বাড়িতে। জন্মিলে মৃত্যু অনিবার্য। এ নিয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু স্বপন সিংহ রায় যে ভাবে হারিয়ে গেলেন- তেমন মৃত্যু ক’জনের হয় ?
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।