somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো স্মৃতি..

২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে খুব মনে পড়ে পুরান দিনের কথা, হারিয়ে যাই ছোট বেলার স্মৃতিগুলোর মাঝে। নিজে নিজে চিন্তা করি সেই কতদিন আগের কথাগুলো, হাসি, মন খারাপ করি। কত কিছু আর স্পস্ট মনে আসে না, কেমন যেন ঝাপসা হয়ে গেছে সময়ের সাথে সাথে, সেইদিন খুব চেস্টা করছিলাম সেই বন্ধুটার কথা যার সাথে কতই না খেলেছি, কতই না মারামারি করেছি…… মনে আসলো না নামটা, চোখের সামনে চেহারাটা ভাসছে।


যখন বিভিন্ন বাংলা গল্পের বই গুলাতে কারো ছোটবেলার কথা পড়ি মনে হয় আরে এতো আমারি ছোট বেলা, কত মিল….. আসলে কি গ্রাম বাংলার সব বালকেরি ছোট বেলা একইরকম? একই রকম উত্তেজনা ও ঘটনা বহুল! খুব অবাক লাগে ভাবতে। আহা… আমি যদি লেখক হতাম তাহলে লিখতে পারতাম এই গল্প গুলা।


এই এলোমেলো স্মৃতির লেখা গুলো সম্পূর্নই নিজের জন্য লেখা, কিছু বছর পর যেন পড়তে পারি।


যতদুর মনে পড়ে….

বেশ অনেক্ষন ধরে চেষ্টা করে যতদুর মনে পড়ছে: অনেক ছোট্ট একটা আমি, রাজশাহীর বাসার খোলা বারান্দায় বসে আছি, সামনে একটা বর্ণমালার বই মনে হয়, মাঝে মাঝে কেউ এসে দেখিয়ে দেয়। আমার কিন্তু বইএ কোন মনোজোগ নাই, তাকিয়ে দেখছি সামনের লেবু গাছে চড়ুই পাখির খেলা, অথবা মাটিতে পিঁপড়ার দল। কত বয়স হবে, ৩ বা ৪, সামনে স্কুলে ভর্তি করা হবে শুনছি, স্কুলের জন্য নতুন ড্রেস বানানো হয়েছে এটা জানি। ভর্তি পরীক্ষার দিন দাদি নিয়ে গেছিল এটুকু মনে করতে পারছি, কেজি স্কুলের অফিসঘর, ছোট্ট আমি টিচারদের মাঝে। মনে আছে পিঁপড়া ইংরেজি কি জানতে চেয়েছিল (এটা কি কেজি তে ভর্তির সময় নাকি ৩ তে ভর্তির সময়? আওলিয়ে গেলো)।


নতুন জীবন, সকাল সকাল সাদা জামা নীল হাফপ্যান্ট পড়ে স্কুলে যাওয়া, ঘাড়ে বইখাতার ব্যাগ। ডালিয়া ফুফু আমাকে জামা কাপড় পড়িয়ে রেডি করে, মোজা জুতা পড়িয়ে দেন, ফিতা বেঁধে দেন, স্কুলে নিয়ে যান রিক্সায় করে। আমাকে প্রতিদিন একটা কমন রিক্সাওয়ালা নিয়ে যেত মনে আছে।


স্কুল থেকে ফিরে এসে অপেক্ষা করতাম কখন আমাকে কেউ সাথে করে পুকুরে নিয়ে যাবে আর আমি দাপাদাপি করবো। সাঁতার জানতাম না তখনো, একা একা পুকুরে যাওয়া নিষেধ। বাচ্চু চাচা বেশি নিয়ে যেত সাথে করে গোসল করতে, কিন্তু তার বদলে কাজ করতে হতো অনেক আমাকে। কাজ আর কি, চাচা বারান্দায় একটা বড় বেন্চে শুয়ে থাকতো আর আমাকে পিঠের উপর উঠে হাঁটা হাঁটি করতে হতো। আমি এই ভাবে হাঁটাহাঁটি করতাম আর বলতাম কখন যাবো? চাচা বলতো আর ৫ মিনিট… এই ৫ মিনিট আর শেষ হতো না, আমিতো তখন ঘড়িই চিনতাম না।


একদিন আমাকে দুই চাচা মিলে পানিতে ফেলে দিলো, সাধারনত তারা আমাকে পিঠে করে নিয়ে সাঁতার কাটতো, সেইদিন কি হলো আমাকে ধাক্কা দিয়ে দুরে ফেলে দিল, আমি যতই প্রানপন চেষ্টা করি যেকোন একজনের কাছে যাবার তারা ততই সরে যেতে থাকে। এইভাবে আমি সেইদিন সাঁতার শিখে গেলাম। আমাদের বাড়ির সামনে বিশাল পুকুর, দিঘী বলা উচিত, সেইখানে আমি পাড়ার ছেলেমেয়েদের সাথে সারাদিন দাপিয়ে বেড়াই, আহা কি আনন্দ।




এই লেখাটি আমার ওয়েব সাইটে পূর্বে প্রকাশিত।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×