কে বলে যে আমরা পারি না? আমরা আবারো প্রথম হয়েছি তবে এবার ও যথারীতি নিচ দিক দিয়ে। আর এবার আমাদের এই অর্জন এর মালিক হচ্ছে খোদ আমাদের ঢাকা শহর।
আমাদের এই প্রিয় ঢাকা শহর বর্তমানে পৃথিবীতে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ‘বৈশ্বিক বসবাস উপযোগিতা’ শীর্ষক এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
আজ মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের জরিপের ফলাফলের বরাত দিয়ে ব্রিসবেন টাইমস অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
এই শহরে বাস করি বিধায় নিজেকে প্রায় মহামানবের খেতাব দিতে ইচ্ছা করতেছে, নাহলে কি করে জীবনের এতগুলা বছর এই শহরে কাটিয়ে এখনো বেচে আছি (এবং চলবে......)
(যদিও এখানে আমাদেরই দোষ তারপরও আমরা তো অন্যকে দোষ দিয়ে অভ্যস্ত তাই দোষটা দিলাম ঢাকা শহরকেই, আমারা যারা থাকি তাদেরকে নয়)
একটু আগেই দেখলাম নিউজটা। ভাবলাম সবার সাথে শেয়ার করি।
খবরটি এখান থেকে পাওয়া।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


