somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌসুমী ফল স্ট্রবেরীর পুষ্টিগুণ

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আঠারো শতকে ফ্রান্সের একটি বাগানে ফল হিসাবে স্ট্রবেরীর প্রথম চাষ করা হয় বলে এটি ইউরোপীয় ফল হিসেবে প্রচলিত। কিন্তু সাম্প্রতিক কালে আমাদের দেশে স্ট্রবেরীর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফলটি শুধু রঙে রূপেই বৈচিত্রময়, তাই নয়, একে পুষ্টির শক্তির ভান্ডার ও রোগপ্রতিরোধের মহা ওষুধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসুন আজকে দৃষ্টিজুড়ানো এই ফলটির পুষ্টিগুণ ও স্বাস্থ্যরক্ষায় এই ফলের ভূমিকা সম্পর্কে কিছু জেনে নেই। এক কাপ (১৬৬ গ্রাম) তাজা স্ট্রেবেরীতে আছে-

ক্যালরি ৫০ গ্রাম, প্রোটিন ১ গ্রাম,
শর্করা ১১.৬৫ গ্রাম, ফাইবার ৩.৮১
গ্রাম, ক্যালসিয়াম ২৩.২৪ মিলিগ্রাম,
ম্যাগনেসিয়াম ১৬.৬০ মিলিগ্রাম,
সেলেনিয়াম ১.১৬ মিলিগ্রাম, আয়রণ
০.৬৩ মিলিগ্রাম, ভিটামিন সি ৯৪.১২
মিলিগ্রাম, ভিটামিন এ ৪৪.৮২ আইইউ।

স্ট্রবেরী অ্যান্টি-অক্সিডেন্টের মহাউত্স, এবং বিভিন্ন রোগ প্রতিরোধে এর
ভূমিকা অপরিসীম, যেমন-
ডায়াবেটিস
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন খাদ্য তালিকায় স্ট্রবেরী রাখা হলে উল্লেখযোগ্যভাবে কিডনি রোগ ও ডায়াবেটিসের জটিলতা কমাতে সহায়তা করে। স্ট্রবেরীকে কম গ্লাইসেমিক খাদ্য হিসেবে শ্রেণীকরণ করা হয়ে থাকে। শুধু তাই নয় অসাধারণ এই ফলটি স্টার্চি খাবারের গতি মন্থর করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে বলে স্ট্রবেরী ডায়াবেটিসকদের জন্য আদর্শ খাবার। এছাড়াও স্ট্রবেরী মেটাবলিজম-এর উদ্দীপক হিসেবে কাজ করে এবং ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


হূদরোগ
আপনি কি হূদরোগের ঝুঁকি কমানোর জন্য প্রাকৃতিক উপায় খুজচ্ছেন। তাহলে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এই রঙিন ফলটি যোগ করতে পারেন, যা ফাইবার, ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। জনস্বাস্থ্য হার্ভার্ড স্কুল-এর একজন গবেষক ড: ব্লজব এর মতে স্ট্রবেরী একটি রক্ত বায়োমার্কার, তাই হূদরোগের ঝুঁকি কমানোর জন্য সপ্তাহে অন্তত: তিন দিন
স্ট্রবেরী খাদ্য তালিকায় রাখা উচিত। ক্যান্সার স্ট্রবেরীতে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান পটরস্টিলবণ নামক এ্যান্টি অক্সিডেন্ট রয়েছেঠ প্রচুর পরিমাণে। তাই খাদ্য তালিকায় নিয়মিত মৌসুম অনুযায়ী এই সুস্বাদু ফলটি রাখা হলে ক্যান্সার থেকে দুরে থাকা যায় অনেকখানি। ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক টংচেন উল্লেখ করেছেন, খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধে স্ট্রবেরীর ভূমিকা অনেক।

চোখের স্বাস্থ্য
এই যুগে দৃষ্টিশক্তি সম্পর্কিত সকল সমস্যার প্রধানকারণ অপুষ্টি। স্ট্রবেরীতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন-ফ্লাভোনয়েড, ফেনলিফ, এলাজিকএসিড, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ ও সি। ফলে শিশুদের কাছে স্ট্রবেরীকে আকর্ষণীয় করে তোলার জন্য তৈরী করুন স্ট্রেবেরী দিয়ে ফ্রুট সালাদ, মিল্ক শেক অথবা রকমারী ডেজার্ট।

বিষন্নতা
এই রঙিন টুকটুকে ফলটি শুধু দৃষ্টিই কাড়ে না, এতে বিদ্যমান ফোলেট বিষন্নতা দূর ও সুনিদ্রায় জন্য অগ্রণী ভূমিকা পালন করে। কারণ ফোলেট শরীরে অতিরিক্ত হোমোসিস্টেইন তৈরীতে বাধা দিয়ে সেরোটোনিন, ডোপামিন এর মত গুরুত্বপূর্ণ হরমোন সিক্রেশনে ভূমিকা রাখে যা সুনিদ্রা, মনকে প্রফূল্ল রাখে যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী।আজাকাল সুপার মার্কেট থেকে শুরু করে রাস্তার পাশে ফলের দোকানেও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এই স্ট্রবেরী। তাই এই মৌসুমে নিজেকে সতেজ ও সুস্থ রাখার জন্য প্রতিদিন এই মৌসুমী ফলটি খাওয়ার অভ্যাস গড়ে তুলন। সুস্থ থাকুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×