somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব সংযোগে ১০ সেকেন্ড পালস এর বিটিআরসির আদেশ। কিন্তু মোবাইল ফোন অপারেটরদের 'না'...!!

০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব সংযোগে ১০ সেকেন্ড পালস, মোবাইল ফোন অপারেটরদের 'না'।
মোবাইল ফোন অপারেটররা সব প্যাকেজে ঢালাওভাবে ১০ সেকেন্ড পালসের সুবিধা দেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে। তারা বিটিআরসিকে বলেছে, এ নির্দেশনা অবাস্তব, অযৌক্তিক। গতকাল সোমবার বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এ দ্বিমতের কথা জানান।
বিটিআরসি সূত্র জানায়, বৈঠকটি ছিল মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যানের নিয়মিত মাসিক বৈঠকের অংশ। বৈঠকে ১০ সেকেন্ড পালস সুবিধা বাস্তবায়নের বিষয়টি ছাড়াও অপারেটরদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।



বিটিআরসি গত ২ আগস্ট দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল এবং টেলিটক কর্তৃপক্ষকে সব ধরনের প্যাকেজে ১০ সেকেন্ড পালসে কলের সুবিধা দিতে নির্দেশ দেয়। এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আগামী ১৫ আগস্টের মধ্যে।
জানা যায়, গতকাল বৈঠকে মোবাইল ফোন অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, 'বিভিন্ন সেবার প্রস্তাব বিটিআরসির অনুমোদন পেতে অনেক দেরি হচ্ছে। এ বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। অনুমোদন দিতে এত দেরি করা হচ্ছে যে প্রস্তাবিত সেবা দেওয়ার নির্দিষ্ট সময়টি পার হয়ে যাচ্ছে। আবার অনেক সময় সেবা শুরুর আগেই অনুমোদনের বিষয়টি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাচ্ছে। বিষয়টিতে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা হচ্ছে না। আমরা চাই সেবা চালু হওয়ার পরই বিষয়টি গ্রাহকদের স্বার্থে প্রকাশ করা হোক।'
১০ সেকেন্ড পালস সুবিধার বিষয়ে অপারেটরদের পক্ষে আরো বলা হয়, কয়েক মাস আগে বিটিআরসির পরামর্শে মোবাইল অপারেটররা বিভিন্ন প্যাকেজে এক মিনিটের নিচে পালস সুবিধা চালু করেছে। ৩০, ১০ ও এক সেকেন্ড পালস সুবিধার মধ্যে যেকোনো একটি সুবিধা গ্রাহকদের বেছে নেওয়ার সুযোগ রয়েছে। যাঁরা বেশিক্ষণ কথা বলেন, তাঁদের জন্য বিশেষ প্যাকেজে বিশেষ সুবিধা চালু রয়েছে। এ অবস্থায় ঢালাওভাবে ১০ সেকেন্ড পালস চালু করলে গ্রাহকদের পছন্দ করা সুযোগ সীমিত হয়ে পড়বে। এ ছাড়া কল ড্রপ হচ্ছে- এই অভিযোগে ঢালাওভাবে এভাবে পালস সুবিধা দেওয়ার কোনো নজির অন্য কোনো দেশে নেই। গ্রাহকদের প্রতি কলেই যে কল ড্রপের ঘটনা ঘটে, তা নয়। আবার সব অপারেটরের কলড্রপের ধরনটাও এক রকম নয়। এ ধরনের ঘটনার ক্ষেত্রে বিটিআরসির বিশেষ নীতিমালা করা উচিত। কিন্তু এর বদলে ঢালাওভাবে ১০ সেকেন্ড পালস সুবিধা চালু করলে নানামুখী সমস্যা দেখা দেবে। নতুন সেবা উদ্ভাবন এবং বাজার প্রতিযোগিতা ব্যাহত হবে। নতুন নতুন সেবা উদ্ভাবনের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা কর্মহীন হয়ে পড়বেন। সব অপারেটরের এবং সরকারের রাজস্ব আয় কমে যাবে।



এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ কালের কণ্ঠকে বলেন, 'মোবাইল ফোন অপারেটরদের পক্ষ থেকে ১০ মিনিট পালসের বিষয়ে ভিন্নমত প্রকাশ করা হয়েছে। গতকাল আমার সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হয়। এ ধরনের ভিন্নমত থাকতেই পারে। বিটিআরসির পক্ষ থেকে তাদের বিষয়টি লিখিতভাবে উপস্থাপন করতে বলা হয়েছে।'
বিটিআরসির চেয়ারম্যান বলেন, 'মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১০ সেকেন্ড পালস সুবিধা দেওয়ার বিষয়টি একটি জনপ্রিয় দাবি। আমাদের এ-সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।'



এ বিষয়ে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালকের সই করা চিঠিতে বলা হয়েছে, 'মোবাইল ফোনের গ্রাহকরা কল করার পর নেটওয়ার্কের ত্রুটি বা অন্য কোনো কারিগরি কারণে কল ড্রপ হয় এবং পুনঃসংযোগে প্রতিবারই এক মিনিট বা পূর্ণ পালসের অর্থ পরিশোধ করতে হয়। অর্থাৎ অনেক সময় গ্রাহকদের একটি কলের জন্য একাধিক সংযোগ পেতে চেষ্টা করতে হয় এবং প্রতিবারই নির্ধারিত এক মিনিটের কিংবা পূর্ণ পালসের ফি দিতে হয়। এর ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া অনেকে সংক্ষিপ্ত কথোপকথনে অভ্যস্ত। এ ক্ষেত্রে অতিরিক্ত সময়ের ফি নেওয়া বাস্তবসম্মত নয়।'
এদিকে বিটিআরসি-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তারা বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার পর গতকাল অফিস বন্ধ হওয়া পর্যন্ত '১০ সেকেন্ড পালস'-সংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।


ফেবু থেকে সংগৃহীত:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×