একটি বিশ টাকার নোট ও কিংকর্তব্যবিমূঢ আমি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইফতারের পর ছাত্রী পড়াতে গিয়েছিলাম গাজীপুর চৌরাস্তায়। পড়ানো শেষে ফেরার পথে সিগারেট টানার ইচ্ছে হল। গেলাম রাস্তার পাশের খুচরো দোকানে। মধ্যবয়স্ক দোকানি তখন কী যেন নিয়ে মহা ব্যাস্ত। বিশ টাকার একটি নোট বাড়িয়ে দিয়ে বেনসন চাইলাম। দোকানি হাতের কাস্টমারকে বিদায় করে জিজ্ঞেস করল, "কী দিমু?"। "বেনসন" বলতেই সে আমার হাতে একটি বেনসন সিগারেট ও আধময়লা একটি পাঁচ টাকার নোট ধরিয়ে দিল। আরো দশ টাকা চাইতেই তার সে কী ঝাড়ি!! "ধুর মিয়া! দশ টাকার নোট দিয়া আবার দশ টাকা ফিরত চান ?" তাকে বিষয়টি বুঝিয়ে বলার পরও তার রাগ কমে না। এবার তাকে ক্যাশ বাক্স চেক করতে বললাম। সে কিছুক্ষণ ক্যাশ বাক্স উল্টেপাল্টে (আমার সামনেই) জানাল তার ক্যাশ বাক্সে কোন বিশ টাকার নোট নেই। চাপাচাপি করার পর ও পাশের আরেকজনের (পথচারী নয়, পাশের দোকানের লোক বা এই জাতীয় কিছু) কথায় দোকানি আবার তার ক্যাশ বাক্সে হাত ঢোকায়। এবার বিশ টাকার নোট ঠিকই বেরিয়ে আসে। তবে দোকানি নতুন অজুহাত খোঁজে, "আমি আগেই এই টাকাগুলান আলাদা কইরা রাখসিলাম। ধুর মিয়া, যান গা!"
এই সামান্য কয়টা টাকার জন্য মুলোমুলি করতে মন আর সায় দিল না। তাই দোকান থেকে বেরিয়ে আসলাম। শুধু আসার সময় না বলে পারি নি, "আপনার কী মনে হয় সামান্য দশ টাকার জন্য আমি মিথ্যে কথা বলব?"
হায়রে মানুষ! সামান্য টাকার জন্য রমজানের দিনে অন্য একজনকে সন্দেহ করা মানুষের পক্ষেই সম্ভব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন