মডারেটরের কাছে আবেদন
২০ শে মার্চ, ২০১০ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরাবর,
ব্লগ মডারেটর
সামহোয়্যার ইন ব্লগ
গুলশান, ঢাকা।
বিষয়: বিভাগের নাম বেমালুম গায়েব হওয়া প্রসঙ্গে।
জনাব/জনাবা,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার ব্লগের একজন নিরাপদ ব্লগার। আমার ব্লগের বয়স ১ বছর ৫ মাস। আজ সকালে নতুন একখানা পোস্ট দেবার প্রাক্কালে লক্ষ্য করলাম যে
"নতুন পোস্ট লেখুন" শীর্ষক পাতার ডান পার্শ্বের বিভাগের নাম গুলো আমার দৃষ্টিগোচর হইতেছে না। অথচ ব্লগারের সৃষ্ট বিভাগের সমসংখ্যক চেকবক্স সেখানে বহাল তবিয়তে বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় আমি সণ্দেহ পোষণ করিলাম যে হয়তোবা আমার ব্রাউজারের ত্রুটির ফলে এই গোলযোগপূর্ণ পরিবেশের অবতাড়না । কিন্তু পরবর্তীতে ব্লগার বিডি আইডলের
পোস্টের প্রেক্ষিতে আমার ব্রাউজারে যে ত্রুটি নেই সেই ব্যাপারে নি:সন্দেহ হইলাম।
অতএব জনাব/জনাবা সমীপে আমার আকুল আবেদন এই যে ব্লগারদের সৃষ্ট বিভাগের নাম স্বস্থানে ফেরত পাঠিয়ে অথবা কোন গায়েবী কালিতে বিভাগের নাম প্রকাশ হেতু উহা খোলা চোখে দৃশ্যমান না হয়ে থাকিলে উহা পুনরায় খোলা চোখে দৃশ্য উপযোগী করে তুলে বাধিত করবেন।
আপনার একান্ত বাধ্যগত ব্লগার-
"ধ্রুবমেঘ"
তারিখ: মার্চ ২০, ২০১০।
পুনশ্চ: আমার বক্তব্যের স্বপক্ষে প্রমাণস্বরুপ একখানা ছবি সংযুক্ত করা হল।
ছবিসূত্র: বিডি আইডল।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন