somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজহাট প্যালেস, নয়নাভিরাম এক মিউজিয়াম.......

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রংপুরের লালবাগে অবস্থিত তাজহাট প্যালেসটা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা গুলোর মধ্যে অন্যতম।
বিংশ শতাব্দীর শুরুতে মহারাজ কুমার গোপাল লাল রায় তাজহাটে এই প্যালেসটি নির্মান করেন, যার নাম ছিল তাজহাট রাজবাড়ি।
মহারাজ কুমার গোপাল লাল রায় ছিলনে একজন ক্ষত্রিয় পাঞ্জাবী। তিনি হিরা জহরতের ব্যবসা করতেন। বলা হয় এই মহারাজার হিরা-জহরত খচিত রাজমুকুটের ব্যবহার করতেন, এই রাজমুকুট থেকেই তাঁর এস্টেটের নাম হয় তাজহাট।

পরবর্তিতে ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই রাজবাড়িটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের রংপুর হাইকোর্ট ব্রাঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৯৯৫ সালে প্রত্নতত্ব অধিদপ্তর এটা সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষনা করে।
চমৎকার স্থাপত্যিক নান্দনিকতা সমৃদ্ধ এই রাজবাড়িটির দ্বিতীয় তলায় ২০০৫ সালে রংপুরে অঞ্চলিক মিউজিয়ামটি স্থানান্তর করা হয়!


তাজ হাট প্যালেসের স্থাপত্যিক বৈশিষ্ট্য এটা অনেকটাই আমাদের খুব চেনা আহসান মঞ্জিলের মতোন। মুল ভবনের সামনে অনেক গুলো ধাপের বিস্তৃত মার্বেল পাথরের সিড়ি আছে, সিড়ির দু'পাশেই ভবনটা ইউ' শেপে বিস্তৃত। দু'পাশের ভবনের এই অংশ গুলো আটকোনা আকৃতির।




তাজ হাট প্যালেস আর আহসান মঞ্জিলের স্থাপত্যিক কাঠামোশৈলি প্রায় একই রকম।
এক সময় এই সিড়ির দু'পাশের বর্ধিত অংশে (যাকে স্থাপ্যতিক পরিভাষায় বলা হয় ব্যালাস্ট্রেডে) ইটালিয়ান মার্বেল পাথরের তৈরি রোমান ভাস্কর্য ছিল। এগুলো অবশ্য এখন আর নেই!

ভবনের পিছনের অংশ মুল ভবনের উপরে একটা প্রায় আটকোনা গম্বুজ আছে, যার কিছু অংশের সাপোর্ট এসে পরেছে সামনের বারান্দার চারটা কোরেথিয়ান পিলারের উপর। এর ফলে ভবনের সামনের দিকে পোর্টিকোর মতো জায়গা তৈরি হয়েছে।


এমন কোরেথিয়ান পিলার অবশ্য দু'পাশের প্রোজেকশনেও আছে!
নীচ তলার এই বিশাল সিড়ির পাহাড়ের পরেই আছে বড় একটা হল ঘর।

দোতালায় উঠার জন্য দু;টি কাঠের সিড়ি আছে, যেমন আছে আহসান মঞ্জিলেও।
প্যালেসটিতে সর্ব মোট ঘরের সংখ্যা ২২ টা। এছাড়া মুল স্থাপ্যতিক কমপ্লেক্সের ভেতরে দুটো বেশ বড় পুকুর আছে।


মিউজিয়ামের মুল ডিসপ্লেটা রাখা হয়েছে হল ঘরটাতে। এখানে বেশ কিছু ডিসপ্লেতে দশম একাদশ শতকের পোড়ামাটির নিদর্শন, মুদ্রা, আরবি ও সংস্কৃত ম্যানুসক্রিপ্ট, মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলের কোরআন, মহাভারত আর রামায়নের কপি আছে।
এছাড়া এই অঞ্চল থেকে পাওয়া বেশ কিছু দেবদেবীর ব্ল্যাক ব্যাসল্টের মূর্তি আছে।


যাদুঘরের ভেতরে ক্যামেরা নেয়া নিষিদ্ধ /:)


যদি এখানকার কোন অর্টিফেক্টের ছবির দরকার হলে কিউরেটর বরাবর আবেদন করতে হবে, এরপর নির্দিস্ট ফি দিয়ে ছবি পাওয়া যাবে :|
এই দারুন সুন্দর প্যালেস আর মিউজিয়ামটি দেখতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে মাত্র ৫ টাকা, আর বিদেশী নাগরিক হলে মাত্র ৫০ টাকা B-)
ভেতরে গাড়ি পার্কিং এরও সুব্যবস্হা আছে, এর জন্যও আপনাকে পে 'করতে হবে ৭৫ টাকা।

সুতরাং আর দেরি কেন, নেক্সট হলিডেতেই আটঘাট বেঁধে বেড়িয়ে পরুন :)
[৫ এবং ৭ নম্বর ছবিটা হাসান মাহাবুব ভাইয়ের সৌজন্যে পাওয়া।
এই সংক্রান্ত আরও একটি পোস্ট সিউল রায়হান ভাইয়ের ঐতিহ্য: তাজহাট রাজবাড়ী, রংপুর]
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:১৩
১১৬টি মন্তব্য ১১৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×