somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা করবেন ভাবছেন বা পরবর্তীতে করার ইচ্ছে আছে?

২৬ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মহত্যা করবেন ভাবছেন বা পরবর্তীতে করার ইচ্ছে আছে?

করুন। আমার কোন সমস্যা নেই। দেশ থেকে একটা-দুটা পাগল ছাগল কমে গেলে কিছুই যায় আর আসে না। তবে তার আগে কিছু জিনিস ভেবে দেখা উচিত।

আপনি যদি আত্মহত্যা করেন তারপর কি হবে?
তেমন কিছুনা। যে মা-বাবা আপনাকে এত কষ্ট করে খাওয়াই-পড়াই বড় করেছে তাদের মুখে শুধু চুনকালি পরবে। সমাজ তাদেরকে বলবে কেমন মা-বাবা সন্তানকে মানুষ করতে পারল না। মানুষের মুখ এ কথা না বললেও তাদের চোখ ঠিকই বলবে।

আপনার যদি বিবাহযোগ্য বোন থাকে তার হয়ত ভাল ঘরে বিয়ে হবে না। ছোট ভাই বা বোন হয়ত পরবর্তীতে সামান্য ব্যর্থতায় আপনার দেখানো পথ বেছে নিবে।

আচ্ছা আপনি কি কখনো তাদের দৃষ্টিকোণ থেকে ভেবে দেখেছেন?
মনে করুন আপনার সন্তান আত্মহত্যা করলো আর আপনি তার লাশ কাঁধে বহন করছেন বা আপনি বহন করছে আপনার ভাই বা বোনের লাশ। এটা তো বাবা বা ভাইয়ের কাছে সামান্যই কষ্ট। তাই না?

আত্মহত্যা প্রায় সকল ধর্মেই মহা পাপ। ইসলামে এ পাপের শাস্তি, পরকালে আপনি সেভাবেই নিজেকে নিজে শাস্তি দিবেন যেভাবে আপনি আত্মহত্যা করেছেন। আপনি যদি উচ্চ স্থান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন জাহান্নামে যেয়েও আপনাকে একই ভাবে শাস্তি পেতে হবে। চিন্তা করেন আপনি বার বার পরবেন আর আপনার নাড়ীভুঁড়ি, মগজ বার বার ছিটকে পরবে। ছুরি দিয়ে আত্মহত্যা করলে সেখানেও বার বার ছুরির খোঁচা খেতে হবে আর বার বার আপনার নাড়ীভুঁড়ি বের হয়ে যাবে। চিন্তা করলেই শরীর শিউরে উঠে।

আত্মহত্যা যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ না। এটা অনেক কষ্ট। নিজের শ্বাস কিছুক্ষণ বন্ধ রেখে দেখেন বুঝে যাবেন। যারা আত্মহত্যা করে তারা পরক্ষনে এর যন্ত্রণা আর তাদের ভুল বুঝতে পেরে ঠিকই বাঁচার জন্য ছটফট করে।

আত্মহত্যা কখনই সমাধান হতে পারে না। সব রোগের ঔষধ ঠিকই আছে শুধু তা আবিষ্কার করতে হয়। বেশি সমস্যা হলে কারো সাথে শেয়ার করুন। কোন বিশ্বস্ত বিজ্ঞ বা মুরব্বীর কাছে খুলে বলুন। তাছাড়া সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ তো আছেন।

তারপরও যদি খুব আত্মহত্যা করতে ইচ্ছে করে তবে আমি বলব পালিয়ে যান। এমন জায়গাই যান যেখানে আপনাকে কেউ চিনবে না। নতুন জীবন মনে করে নতুন জীবন শুরু করুন। তারপর যদি আপনার লাইফ আপনি ঠিক করতে পারেন যদি অনেক ভাল কিছু করতে পারেন তবে আপনি ইচ্ছে করলে আপনার পুরনো জীবনে ফিরে যেতে পারেন। ততদিনে দেখবেন অনেকেই অতীতকে ভুলে গিয়েছে।
যেখানে একজন মা ও তার সন্তান হারানোর শোক কিছু দিন পরেই ভুলে যাই। আবার তার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাই। (এর মানে এ না যে একেবারেই ভুলে যাই। এটা একজন মা এর কাছে সন্তান হারানোর কষ্ট। এর সাথে অন্য কষ্টের তুলনা দেয়া বোকামি।) আর আপনি যখনি আপনার স্বজনদের কাছে ফিরে যাবেন ততদিনে নিশ্চয়ই আপনি ও তারা উভয়ই পক্ষই বুঝে যাবেন স্বজন হারানোর কষ্ট। তাই একে অপরকে গ্রহণ করতে কারো সমস্যা হবে না।

জীবনটা আপনার একার নয়। আপনার উপর হক আছে আপনার পরিবারের, আপনার স্বজন, আপনার বন্ধুদের। মা-বাবা আপনাকে সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করেছেন। ভুলে গেছেন আপনার অসুখের সময় আপনার মা-বাবার রাত জাগা সেবার কথা? আপনি যখন ছোট ছিলেন তখন তো আপনার পিছনেই প্রায় তাদের সব সুখ আর সময় বিসর্জন দিল। অবশ্য আপনি ছিলেন তাদের সুখ। এখন তাদের বুড়ো বয়সেও তাদের কষ্ট দিয়ে যাবেন?

যা বলার ছিল বললাম। আর তেমন কিছুই বলার নেই। আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দিন। আল্লাহ্‌ হাফেজ। ভাল থাকবেন।

#সাদ
১৬-মার্চ-১৪
#Saad
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×