somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপব্যাখ্যা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উভয় দলের একটি কথা, তারা বাংলাদেশের দুর্নীতি রেট কমিয়েছে। আর মানুষও যাচাই বাছাই না করে বাহবা বলছে। মূলত তারা আমাদের করছে অপব্যাখ্যা।

যেমন- একটি রেসিং ট্র্যাক বাংলাদেশ নামক দৌড়বিদ শেষ করে ২৫ সেকেন্ডে। কিন্তু মিয়ানমার নামক দৌড়বিদ নিজেকে এমনভাবে গড়ে তুলল যে সেই ট্র্যাক শেষ করতে তার সময় লাগে ২২ সেকেন্ড। অর্থাৎ বাংলাদেশর অবস্থান পরিবর্তন হয়নি কিন্তু মিয়ানমার তার অবস্থান পরিবর্তন করার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

এমন অপব্যাখ্যা ভিন্নভাবেও হয়ে থাকে। যেমন- একটি বইয়ের সামনের অংশ দেখলে প্রস্থ অনেক বড় দেখায়। কিন্তু যদি শুধু এর পাশ দেখানো হয়, প্রস্থ দেখাবে খুবই অল্প।

অনেকে আবার অপব্যাখ্যা করে পুরো অংশ উল্লেখ না করে। যেমন- এক লোক অসাধু ঔষধ বিক্রেতার নিকট গেল এবং তার রোগের উপসর্গ বলল। বিক্রেতা ঔষধের অর্ধেক ম্যানুয়াল দেখিয়ে বলল আপনার এই রোগের ঔষধ হল এই। কিন্তু পরের পৃষ্ঠাই যে লেখা আছে, রোগী যদি গরু হয় তা আর দেখাল না।

আবার অনেকে অপব্যাখ্যা করে থাকে সময় এবং প্রেক্ষাপট তুলে না দিয়ে। যেমন- আমেরিকার জেনারেল বলল যেখানে ভিয়েতনামি পাও, দেখা মাত্র হত্যা কর। কিন্তু বলে না যে, এই কথাটি ছিল যুদ্ধের সময়ের কথা। বর্তমানের না।

আরো একভাবে করা হয়ে থাকে তা হল সঠিক প্রতিশব্দ বা অর্থ ব্যবহার না করে। সামান্য বিরামচিহ্নের ব্যবহার একটু এদিক সেদিক হলেই পুরো অর্থই পাল্টে যেতে পারে।

এক বন্ধু গোপন সূত্রে খবর পায় যে, তার অপর বন্ধুর বাসায় আজ আক্রমণ করা হবে। বন্ধু কে বিরামচিহ্ন ব্যতীত চিঠি লিখল- “বাসায় আজ থেকো না থাকলে সমস্যা হবে”। আর বন্ধু বেচারা কমা (,) না এর আগে বসায় আবার পরেও বসিয়ে চিন্তা করে। তাই কিচ্ছুক্ষণ বাসায় থাকে আর কিচ্ছুক্ষণ থাকে না। বেচারার এমন ভাগ্য যে সময় সে বাসায় ছিল সেই সময় আক্রমণ করা হল।

ঠিক একইভাবে কোন অনুবাদ করতে যদি সঠিক প্রতিশব্দ ব্যবহার করা না হয় তার অর্থ বিকৃত হয়ে যায় অনেক সময়। একই ব্যাপার হয়ে থাকে মনের ভাবার্থ ভুলভাবে ব্যাখ্যা করলে। কিন্তু প্রকৃতপক্ষে যা প্রকাশ করা হয়েছিল অন্য অর্থে।

এভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করে বা অপব্যাখ্যার মাধ্যমে ঠকাচ্ছে রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে পত্রিকা বা মিডিয়া পর্যন্ত প্রায় সকলেই। এবং এই অপব্যাখ্যার সুযোগে মানুষ যেমন ঠকানো হয় তেমনি এরই সুযোগ নিয়ে অন্যায়কে দেয়া হয় বৈধতা। আর যাচাই না করাই বোকা বনে যাচ্ছি আমরা।

#সাদ
২৭-ফেব্রু-১৬
#Saad

ফেসবুক পোষ্ট
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×