নির্যাতিত বঞ্চিত আমি যখন বুঝতে পারি
আমার উপর চাপিয়ে দেয়া
স্বর্গ-নরকের ভয়ংকর সব অতীত উপাখ্যান
আমাকে নিয়ন্ত্রনের কৌশল মাত্র।
তখন লাভ ক্ষতির হিসেব ভুলে
অতীত-বর্তমানের অবয়ব মুছে
সক্ষমতার সীমা লংঘন করার ঔদ্ধত্বতায়
মিথ্যের প্রাচীর উপড়ে ফেলার
প্রচন্ড উম্মাদনাই হলো সাহস।
মৃত্যুভয়হীন এক শারীরিক শিহরণই হলো সাহস।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




