মানুষ মাত্রই ভুল
তাই তোমার পুরনো অপরাধকে মানব ভুল ভেবে
ক্ষমা করে দিয়েছিলাম তোমায়।
সময়ের স্রোতে মাস-বছর-যুগ পেরিয়ে যখন দেখি
এখনো তোমার সুপ্ত সর্পিল লেলিহান জিহ্বায়
শয়তানী বিষ বাষ্প, আপাদমস্তক তোমার ভন্ডামি।
তখন মনে হয়
আসলে তোমাকে আমি ক্ষমা করিনি
তোমায় আমি ক্ষমা করেতে পারিনা
তুমি যে ক্ষমার অযোগ্য
তোমার কৃতকর্মের শাস্তী তোমায়
পেতেই হবে।
জুন ১২, ২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



