somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগলের গাছ খাওয়া

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের প্রথম কমিক টাইপের কিছু লিখার চেষ্টা করলাম। কেমন হবে জানিনা। আপনারা লিখা পড়ে ছবি গুলো কল্পনা করে নিবেন।

আমরা সবাই জানি মন্ত্রীর পঁচিশ হাজার টাকার গাছ খাওয়াতে ছাগল কে ধরে নিয়ে গেছে পুলিশ। ছাগল সমাজের অবস্থা কি হতে পারে আসুন দেখে নেয়া যাক।

১/ সেই ছাগল রাতারাতি হয়ে গেছে বিখ্যাত সেলেব্রেটি।

প্রথম ছাগল- তুই তো সেলেব্রেটি র উপরে সেলেব্রেটি হইয়া গেলি রে।

গাছ খাওয়া ছাগল- ক্যান কি হইছে?

প্রথম ছাগল- ফেইসবুকের সকল সেলেব্রেটি তোরে নিয়া স্ট্যাটাস দিচ্ছে। তুই তো মহা সেলেব্রেটি।

২/ আমাদের সমাজে প্রচলিত বাগধারা "আঙুল ফুলে কলাগাছ" তা ছাগলদের সমাজে হবে "গাছ খেয়ে সেলেব্রেটি"

প্রথম ছাগল- কিরে তোর এতো পরিবর্তন কিভাবে আসলো? আগে খেতি কলার খোশা আর এখন আস্ত কলাই খাস!

দ্বিতীয় ছাগল- গাছ খেয়ে সেলেব্রেটি হয়ে গেছি বুঝলি।কিছুদিন পর শুধু কলা না আপেল কমলাও খাবো।

৩/ ছাগল সমাজে গাছ খাওয়া ছাগল হয়ে যাবে এক কিংবদন্তী।

প্রথম ছাগল - তুই প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতর থেকে ঘাস খেয়ে আসলি তোকে ধরতেই পারলো না?

দ্বিতীয় ছাগল - বুঝতে হবে! আমার দাদা হলো সেই বিখ্যাত গাছ খাওয়া ছাগল। আমি যদি ধরা খাই তাহলে দাদার মান ইজ্জত থাকবে নাকি?

৪/ বাচ্চা ছাগল দের তার মায়েরা শোনাবে দামী গাছ খেয়ে এরেষ্ট হবার সেই লোমহর্ষক ঘটনা।

মা ছাগল- তারপর সেই বীর ছাগল ধীরে ধীরে মহামূল্যবান সেই গাছের পাতা অবলিলায় চিবুতে থাকলো। তার সামনে কয়েক হাজার পুলিশ। তবুও সে ভয় না পেয়ে পাতা খেতে থাকলো।

বাচ্চা ছাগল- মা সে বীর ছাগল আংকেল তারপর কি করেছিলো?

মা ছাগল- তারপর সে একাই হাজার হাজার পুলিশের উপর ঝাপিয়ে পরেছিল। আর ভয় কে জয় করে পুলিশের আস্তানায় গিয়ে একরাত থেকে এসেছে।

৫/ গাছ খাওয়া ছাগলটি পেয়ে যেতে পারে জাতীয় সেরা সাহসী ছাগলের পুরষ্কার।

প্রথম ছাগল- এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের ছাগল সমাজের উজ্জ্বল নক্ষত্র, সাহসী, বীর, অকুতোভয় সেই ছাগল।

গাছ খাওয়া ছাগল- প্রিয় ছাগল ভাই ও বন্ধুরা আমি যার গাছ খেয়েছি সে ভয়ে আমাকে ধরতে পারে নি। আমার সামনে আসতে পারে নি। পাঠিয়েছে কিছু পুলিশ। এবার চিন্তা করেন কি ভয়টাই না পেয়েছিল আমাকে।

৬/ সেই ছাগলটির তৈরী হবে মূর্তি, পোষ্টার ।এমনকি এলাকার নামকরন ও তার নামে হতে পারে।

শিক্ষিকা ছাগল- বাচ্চারা এই হলো সেই বিখ্যাত, বীর গাছ খাওয়া ছাগলের মূর্তি।

প্রথম ছাগল - ম্যাডাম ছাগল আংকেলের মুখে সেই গাছের একটা পাতা ধরিয়ে দিলে ভালো হতো।

দ্বিতীয় ছাগল - ম্যাডাম আমাদের বাসার পাশেই এই ছাগল আংকেলের বাসা ছিলো। সেই এলাকার নাম এখন "বীর ছাগল মহল্লা"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×