somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপ্টেন ম্যাশ!!!

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ মিরপুর গিয়েছিলাম খেলা দেখতে। আর ম্যাশের ক্যাপ্টেন্সি আজই আমার প্রথম সরাসরি দেখা।এর আগে যদিও বিপিএল এ দেখেছি তবে বিপিএল আর জাতীয় দলের ম্যাচ কোনদিন ই এক নয়। মাশরাফি যে কতো চতুর একটা ক্যাপ্টেন তা আসোলে সরাসরি না দেখলে টিভিতে ভালো করে বোঝা যায় না। অসাধারন ক্যাপ্টেন্সি তার। যেমন কিছু উদাহরণ দেয়া যায় জিম্বাবুয়ের ৩৯ রানে তিন উইকেট চলে যাবার পর স্পিন এটাক আনেন মাশরাফি ভাই। প্রথমে আরাফাত সানি কে দিয়ে বল করায়। তারপর আনা হয় সাব্বির কে। সাব্বিরের পর আবার আনা হয় সানি কে। সানির পর আসেন সাকিব। কিন্তু দেখা গেল সানি আর সাকিব যে প্রান্ত থেকে বল করছিলো সে প্রান্তে দুজন ই কিছুটা অস্বস্থি তে ছিলেন। তাই সাকিবের ওভারের পর বল করতে সানি ক্রিজে চলে আসার পরও ম্যাশ সানি কে দিয়ে না করিয়ে আবার বাউন্ডারি থেকে সাব্বির কে নিয়ে এসে একটা ওভার করিয়ে সানি আর সাকিবের বোলিং প্রান্ত পরিবর্তন করে দেয়। ব্যাস এর ফল পাওয়া যায় পরের ওভারেই। সানি উইকেট পায়। বল করে সানি উইকেট পেলেও মাইন্ড গেইমে আসল জয়লাভ টা করে আমাদের ক্যাপ্টেন।

তারপর টেইলরের আউট টার কথা বলি, টেইলর সাব্বিরের একটা ওভার খুব পেটাচ্ছিলো। বল গুলা দেখে দেখে মারছিলো। প্রথমে লেগ বাউন্ডারিতে ফিল্ডার ছিলো, তা দেখে টেইলর একটা চার মারেন অফ দিয়ে। একটা চারের সাথে সাথে ম্যাশ ফিল্ড চেঞ্জ করে ফেলে। এইবার লেইগ থেকে প্লেয়ার উঠিয়ে নিয়ে ম্যাশ নিজে চলে যায় অফে। তারপর আবার টেইলর লেইগে চার পেটান। ম্যাশ আবার উঠে এসে লেইগে ফিল্ডার পাঠায়। ম্যাশের ভাবটা এমন যেন যেদিক দিয়ে মারিস না কেন ওদিকেই আমি প্লেয়ার রাখবো। পারলে বার বার ব্যাট ঘুরিয়ে মার। ম্যাশের এমন বলে বলে ফিল্ড চেঞ্জ এর ফল পাওয়া যায় সাকিবের ওভারে। এলবি হয় টেইলর। এখানে ও সাকিব উইকেট পেলেও টেইলর কে মাইন্ড গেইমে পরাস্থ করেছে আমাদের ক্যাপ্টেন।

এবার আসি শেষ উইকেট নেবার কথায়। জিম্বাবুয়ের যখন নয় উইকেট চলে গেছে তখন ম্যাশ পুরাই রিয়েল টাইগার এর পরিচয় দিলো। ত্রিশ গজ বৃত্তের বাইরে একটা প্লেয়ার ও ছিলো না। নয়টা প্লেয়ের ঘিরে রেখেছিলো ব্যাটসম্যান দের। এমন এগ্রেসিভ ক্যাপ্টেন্সি আমি বাংলাদেশের আর কারো মাঝে দেখি নাই আগে।

তাছাড়া আরো টুকটাক অনেক কিছুই বলা যাবে। যেমন বার বার বোলিং চেঞ্জ করে ব্যাটসম্যান দের বিব্রতিকর অবস্থায় ফেলে দেয়া। দলের আট জনকে দিয়ে বল করানো । সামান্য একটা চার বাঁচানোর জন্য ঝাপিয়ে পরা, শর্ট কাভারে একটা ফিল্ডার সব সময় রাখা ইত্যাদি ইত্যাদি।

আমি হলফ করে বলতে পারি আজ যদি আমাদের ক্যাপ্টেন ম্যাশ না হয়ে অন্য কেউ হতো তাহলে আমরা জিততাম ঠিকি কিন্তু এতো বড় ব্যাবধানে নয়। ম্যাশ প্রতিটা প্লেয়ার কে চাঙ্গা রাখে সব সময়। একটু ঝিমিয়ে পরতে দেয় না। নিজে এগে থেকে নেতৃত্ব দিয়ে যায় দলকে। প্রতিটা প্লেয়ার কে ক্ষণে ক্ষণে উজ্জীবিত করে যায়। একটা সত্যিকারের নেতার মতো একটা গ্রেট ক্যাপ্টেন এর মতো। আর সব শেষে একটা রিয়েল ফাইটার টাইগারের মতো।।।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×