somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা বড়ই কিউট জাতি

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা খুব কিউট একটা জাতি! একদম বারবি ডলের মতোই কিউট! আমাদের চরিত্র টাও বারবি ডলের মতো! যে আমাদের যেভাবে বুঝায় ঠিক সেভাবেই বুঝে বসে থাকি। যেভাবে আমাদের চালাতে চায় ঠিক সেভাবেই চলি। ঠিক যেন একটা বারবি পুতুল! হাউ কিউট তাই না!

ধরেন আপনাকে কেউ এসে বুঝাইলো ভাই পেপসি খাবেন না! পেপসির ওরা বাংলাদেশ কে কটাক্ষ করে এড বানাইছে! ব্যাস তাহলেই হইলো বাকিটা আপনি নিজে থেকে বুঝে, তেলতুল লাগায় তীলেরে তাল বানায় লেগে যাবেন পেপসির পেছনে। পেপসির ১৪ টা বাজিয়ে ছেড়ে দিবেন। হাউ কিউট তাই না!

আবার ধরেন কেউ আপনাকে বুঝাইলো, ভাই এড টা তো পেপসি করে নাই! অন্য কেউ করেছে! তাদের দোষ দিয়া লাভ কি! আসেন পেপসি খাই। পেপসি শরীরের জন্য অনেক উপকার! পেপসি খেলে আপনি স্বাস্থ্যবান হইবেন! ব্যাস তাইলেই হইলো, তার বুঝে আপনি বিজ্ঞ হয়ে, আগের আন্দলোন সব ভুলে লাফায় লাফায় চলে যাবেন পেপসি খেতে। আর মনে মনে বলবেন, পেপসির দুষ দিয়া তো কুনু লাভ নাই! খাওনের লগে রাগ করে গাধারা ! আমি কি গাধানি ? আমরা কত্তো কিউট তাই না ?

আবার ধরেন, কেউ এসে আপনাকে বুঝাইলো, ভাইসাব এয়ারটেল কিন্তু ইন্ডিয়ার! আর ইন্ডিয়া কিন্ত আমাদের বাঁশ দিছে। মানে এয়ারটেল আমাদের বাঁশ দিছে। চলেন এয়ারটেল চালান বন্ধ করি! ব্যাস কাজ শেষ। সব ভুইল্যা আপনি দৌড় লাগাবেন এয়ারটেল সীম পানিতে ফেলার জন্য। বেশি আবেগ থকলে ফেইসবুকে একখান ইভেন্ট ও খুলতে পারেন! ফেইসবুক তো এখন আপনার আমার বাপের সম্পত্তি ই। টেকা টুকা কিচ্ছু লাগে না! আমরা কতো কিউট তাই না!

এইবার একজন এসে আপনাকে বুঝাইলো, ভাইসাব আপনে যে বাসমতী চাইল খান, কমদামে ডাল,পেঁয়াজ খান সব কিন্তু ইন্ডিয়ার। চিকন চিকন চিনি খান ওইডাও ইন্ডিয়া থিকা আমদানী হয়। তারপর সারাদিন সিরিয়াল দেখেন তাও কিন্তু ইন্ডিয়ার! আর সানি লিউনের বিনোদনময় গানের কথা আর সেইসব ইন্ডিয়ার মিউজিক চ্যানেলের কথা ও ভুলে গেলে চলবে না আপনার! এখন শুধু এয়ারটেল বন্ধ কইরা কি লাভ! ছাড়লে সব ছাড়েন। বাংলার মিনিকেট খান, বেশি দামে আলু,পেয়াজ,ডাল খান। মোটা মোটা চিনি খান, লেইস থুইয়া আলুজ খান, কম এড এর সিরিয়াল থুইয়া বেশি এড এর বাংলা নাটক দেখেন, সানি লিউনের রসময় গান রেখে বাংলার রসহীন গান দেখেন! তাই ভাই কম রেটের এয়ারটেল রাইখা টেলিটক চালানোর কি দরকার ?আসেন মন খুলে এয়ারটেল চালাই। নিজের টেকা বাঁচাই। ব্যাস আপনি সাথে সাথে এয়ারটেল টা লাগিয়ে প্রেমিকারে ফোন দিবেন। কম খরচে কথা বলে টাকা বাঁচাবেন। হাউ কিউট তাই না!

আবার ধরেন কেউ এসে আপনার কানের সামনে বললো সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেছে, সাকিব কে নিয়ে কথা বলেছে, অনেক আলোচনা করেছে বাংলাদেশ কে নিয়ে! ব্যাস তাতেই হইলো, আর কোন যাচাই বাছাই না করেই দৌড় লাগাবেন সৌরভ গাঙ্গুলির ফেইসবুক পেইজে। হাইগ্যা মুইত্যা ভরায় থুইয়া আইবেন, রিস্পেক্ট ফ্রম বাংলাদেশ, সৌরভ আই ল্যাভু, ম্যারি মি, ইত্যাদি ইত্যাদি লিখে ভরায় থুইবেন!

এইবার কেউ এসে রেগে মেগে আপনার সামনে বললো শুনেছেন, চুতিয়া দাদা বাবু আমাদের নামে কি বলেছে ? আমাদের ক্রিকেট কে নিয়ে কটাক্ষ করেছে, বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে খুব বাজে কথা বলেছে! ব্যাস আর কিছু না শুনে আপনি আবার দৌড় লাগাবেন সৌরভের কাছে হাগা মুতা করতে! আর যাচাই বাছাই এর তো কোন প্রশ্নই আসে না! কত্তো বড় সাহস আমাদ দেশ নিয়া কথা কইছে! তার চৌদ্দ গুষ্ঠি কে মুতে ধুয়ে শেষ করে দিবেন। হাউ কিউট আমরা তাই না!

এই ঘটনাগুলো রিসেন্ট দেখা। এমন উদাহরণ দিতে গেলে একটা বালাম লিখে ফেলা যাবে। বাংলাদেশের কিউট পুতুল গুলো নাচানাচি আজ শুরু করে নাই। তাদের নাচানাচি শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকেই। কেউ এসে আমাদের বুঝাইছিল, ইংলিশ শিখে কি করবেন! ইংলিশ শিখলে আপনি বাঙ্গালী হইবার পারবেন না! কেউ খালেদা জিয়া কে বুঝাইছিল, দেশে থ্রি আইন্যা কি করবেন ? থ্রি জি আসলে দেশ নষ্ট হই যাবে! কেউ এরশাদ রে বুঝাইছিল দেশে ছাত্র রাজনীতি থাকার কোন দরকার নাই। ছাত্রদের কাজ লেখাপড়া করা দেশ চালান না। কেউ হাসিনা কে বুঝাইলো ভার্সিটি ভর্তি পয়েন্ট অনুযায়ী হতে হবে তাহলেই আমাদের আসল মেধা বের হবে। সেই সব বুঝার পরে পুতুলীইয় সিদ্ধান্তের ফলাফল জাতি দেখেছে, দেখবে সামনে। যাই হোক সব কথার শেষ কথা আমরা একটা পারসোনালিটি লেস জাতি। আমাদের কোন পারসোনালিটি নেই।আমরা কোন কিছুর সত্যতা যাচাই করতে নাজার। একজন যেটা বলে সেটা নিয়েই লাফাতে ভালোবাসি আমরা। এটাই আমাদের জাতীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটা মানেন আর মানেন এটাই ট্রু। আর ঠিক এই কারনেই পাশের দেশ ইন্ডিয়া, মালোশিয়া,দুবাই এগিয়ে গেলেও আমরা পরে আছি পেছনে অনেক পেছনে। হাউ কিউট জাতি আমরা তাই না!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×