বাসায় অনুষ্ঠান চলছে! ঘর ভর্তি মেহমান! এমন সময় প্রেমিকা ফোন দিলো! ফোনটা হাতে নিয়ে সাথে সাথে চিপায় চলে গেলাম! চিপায় বলতে নিজের রুমের চিপায় আরকি!
চিপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কথা বলছি! একটু পর পর বাহিরে উঁকি দিচ্ছি! পাছে কেউ না দেখে ফেলে! কেউ দেখলেই কট। আমার প্রেম ট্রেম সব উড়ে যাবে!
কথা বলতে বলতে লক্ষ্য করলাম ছোট ভাই আমার রুমের পাশ দিয়ে ঘুরাঘুরি করছে! তাকে ডাক দিয়ে কাছে এনে বললাম "দেখ তো আশেপাশে কেউ আছে নাকি!"
ছোট ভাই এদিক ওদিক ভালো করে তাকিয়ে, মুখে একটা বিটলা হাসি ফুটিয়ে বললো "আছে তো"
কথা শুনে ভয়ে আমার শিরদাঁড়া বেয়ে রক্তের গরম স্রোত বয়ে গেলো। ভয়ে ফোনটা কান থেকে নামিয়ে বললাম "কে আছে ?"
ছোট ভাই আমার থেকে নিরাপদ দুরুত্বে গিয়ে বললো "কেন দেখো না আমি ই তো আছি আশেপাশে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


